সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। সোমবার সোমনাথ মন্দিরের (Somnath Temple) আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর। সেখানে এই মন্দির যে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মমর্যাদার প্রতীক সেই প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এই বছর সোমনাথ মন্দিরের ইতিহাসে এক বিশেষ অধ্যায়। একদিকে মন্দিরে প্রথম হামলার হাজার বছর পূর্তি, অন্যদিকে স্বাধীনতার পর পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। “হর হর মহাদেব” ধ্বনি দিয়ে মঞ্চে বক্তব্য শুরু করেন মোদি।
সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর
Sponsored

প্রধানমন্ত্রী জানান, সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ শুধু ধর্মীয় ঘটনা ছিল না, এটি ছিল স্বাধীন ভারতের আত্মমর্যাদা ফিরে পাওয়ার প্রতীক। তাঁর কথায়, ১৯৫১ সালে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা বিশ্বের সামনে ভারতের নতুন আত্মবিশ্বাসের বার্তা দিয়েছিল। পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ভূমিকাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব
Sponsored

স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে আড়াল করার চেষ্টা হয়েছিল। তাঁর বক্তব্য, বহু মানুষকে এমনভাবে ইতিহাস শেখানো হয়েছিল যেন সোমনাথ মন্দির শুধুই লুটপাঠের শিকার হয়েছিল, কিন্তু তার পিছনের প্রকৃত ইতিহাস ও প্রতিরোধের চেতনা পরের প্রজন্মের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। বছরের শুরুতেও সোমনাথে এসে একই প্রসঙ্গ তুলেছিলেন তিনি।
Sponsored

১০২৬ সালে প্রথমবার আক্রমণের মুখে পড়ে সোমনাথ মন্দির। পরে স্বাধীনতার পর ১৯৫১ সালে নতুনভাবে মন্দিরের পুনর্নির্মাণ ও প্রতিষ্ঠা হয়। ২০০১ সালে সেই পুনর্নির্মাণের ৫০ বছর পূর্তি উদ্যাপনে উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) এবং লাল কৃষ্ণ আদভানি (Lal Krishna Advani)। আর চলতি বছরে সেই ঐতিহাসিক পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিকে ঘিরে আবারও জাতীয় স্তরে বিশেষ গুরুত্ব পেল সোমনাথ মন্দির।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







