কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কমে হয়েছে ব্যারেল-প্রতি ৬৯ ডলারে, যা গত ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। কিন্তু ভারতের বেশিরভাগ শহরে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি!

Sponsored

Sranchi In Article

বুধবার দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের(Petrol Diesel )নতুন দাম ঘোষণা করেছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের বেশিরভাগ শহরেই পেট্রোপণ্যের দাম মোটামুটি একই রয়েছে। দেশ জুড়ে এখনও পেট্রোলের দাম একশোর বেশি, ডিজেলও প্রতি লিটার একশো ছুঁইছুঁই! আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, তার কোনও প্রভাব দেশে জ্বালানির দামে পড়েনি। কলকাতাতেও পেট্রোল-ডিজেলের দাম দেশের মেট্রো শহরগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ। বিজেপি সরকারে আসার আগে তেলের দামে রাজ্যের কর তুলে নেওয়ার যে আকাশকুসুম স্বপ্ন দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ২ মাস সরকারে থাকার পরও সেই নিয়ে কোনও পরিকল্পনা নেই বিজেপির। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি আবারও স্রেফ ভাঁওতাবাজি হয়েই থেকে গিয়েছে!

Sponsored

Merlin In Article

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা শুরু হয়েছিল। লাফিয়ে লাফিয়ে বেড়েছে ব্যারেল প্রতি তেলের মূল্য। সেই পরিস্থিতিতে মোদি সরকারের অপদার্থ বিদেশনীতির জেরে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে ব্যাপক প্রভাব পড়েছিল। দফায় দফায় গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছিল। বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটে রাজনৈতিক ফায়দা তুলতে মার্চ ও এপ্রিলে পেট্রোল-ডিজেলের দাম না বাড়ানো হলেও নির্বাচন মিটে যেতেই দেশ জুড়ে আকাশ ছুঁয়েছে পেট্রোপণ্যের মূল্যও!

Sponsored

Camelia In Article

মে মাসে, মাত্র ১১ দিনের মধ্যে ৪ বার বাড়ানো হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। অন্য সব শহরের পাশাপাশি কলকাতাতেও লিটার-প্রতি একশো টাকা ছাড়িয়ে গিয়েছিল তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং টাকার দরপতনের জেরেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছিল সরকারি তেল সংস্থাগুলি। সেইসময় থেকেই মানুষ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার অপেক্ষায় ছিলেন, যদি তার প্রভাবে ভারতেও তেলের দামে কিছুটা স্বস্তি মেলে!

Sponsored

Techno India In Article

অবশেষে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ-শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ ১২০ ডলার প্রতি-ব্যারেল থেকে শুক্রবার ৬৯ ডলারে এসে থেমেছে ক্রুড অয়েলের দাম। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বিশ্বের বাজারে তেল সরবরাহের উদ্বেগ কমেছে। কিন্তু ভারতের বাজারে তেলের দামে কোনও নড়চড় নেই। শুক্রবারও কলকাতায় পেট্রোলের দাম ১১৩ টাকা প্রতি লিটার, ডিজেলও প্রায় ১০০!

Sponsored

Shyam Sundar In Article

যদিও ভারতে জ্বালানির দাম শুধুমাত্র আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে না। কেন্দ্র ও রাজ্য সরকারের বসানো কর, ডলারের তুলনায় টাকার দাম, শোধনাগারের খরচ, পরিবহণ খরচ এবং তেল সংস্থাগুলির নিজস্ব সিদ্ধান্ত— এই সবকিছুর ওপর দাম নির্ভর করে। তাই সাধারণ মানুষ যতই জ্বালানিতে সাশ্রয়ের আশায় বুক বাঁধুক, এখনই স্বস্তি মেলার কোনও সম্ভাবনা নেই বলেই মত বাজার বিশেষজ্ঞদের।

Sponsored

Probe In Article

কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের আগে প্রাক্তন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন, সরকারে এলেই নাকি বিজেপি জ্বালানির দামে রাজ্যের সেস তুলে নেবে! কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় ২ মাস সরকার চালানোর পরও সেই শুভেন্দুর মুখে এখনও পেট্রোল-ডিজেলের দামে রাজ্যের ট্যাক্স নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি। ফলে অন্যান্য শহরের তুলনায় কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে বিশেষ কোনও হেরফের হয়নি।

-

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →