লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও স্পষ্ট হয়ে গেল সোমবার। গোটা দেশে রেকর্ড বাড়লো পেট্রোল-ডিজেলের দাম (petrol deisel price)। এক লাফে ২ টাকার বেশি বাড়লো তেলের দাম।
শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম
Sponsored

এবার দেশের রাজধানী দিল্লিতে পেট্রোল ছাড়ালো ১০০ টাকার গণ্ডি। সোমবারের তেলের দাম বাড়ার ফলে খোদ রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম দাঁড়ালো ১০২.১২ টাকা প্রতি লিটার। ডিজেলের দামও ২.৭১ টাকা বেড়ে দিল্লিতে হল ৯৫.২০ টাকা প্রতি লিটার।
Sponsored

দুই জ্বালানি তেলের মধ্যে পেট্রোলের দাম (petrol price) সর্বোচ্চ বেড়েছে কলকাতা শহরে। ২.৮৭ টাকা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩.৫১ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯.৮২ টাকা প্রতি লিটার।
Sponsored

ডিজেলের দাম (diesel price) সর্বোচ্চ বেড়েছে মুম্বই শহরে। সেখানে ডিজেল প্রতি লিটারে ২.৮১ টাকা বেড়ে দাম হয়েছে ৯৭.৮৩ টাকা। বাণিজ্য নগরীতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১১.২১ টাকা প্রতি লিটার।
Sponsored

আরও পড়ুন : দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Sponsored

চেন্নাই শহরে দু ধরনের তেলের দামই প্রায় আড়াই টাকা করে বেড়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম হল ১০৭.৭৭ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম হল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







