লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই রামমোহন লাইব্রেরিতে রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধা জানান জননেত্রী মমতা। ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh), মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংবাদিক-রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য (Suman Bhattacharya)। 
Sponsored

একদিকে রাজ্যে-দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই, অন্যদিকে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই৷ পাশাপাশি মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য শাসকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন তৃণমলূ সুপ্রিমো৷ মনীষীদের প্রণাম জানিয়েই সেই লড়াই শুরুর ডাক দিয়েছেন তিনি। গত ৪৮ ঘণ্টায় বাংলার মনীষীদের বার বার শ্রদ্ধা জানিয়েছেন মমতা৷ বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ–সহ বাংলার মনীষীদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন৷
Sponsored

বৃহস্পতিবার বিকেলে উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরিতে যান জননেত্রী৷ রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, শ্রীরামকৃষ্ণকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ বহু ইতিহাসের সাক্ষী রামমোহন মঞ্চ। নোবেল জিতে ফেরার পরে কবিগুরুর প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল সেখানে। সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে আছে রামমোহন লাইব্রেরিতে। এদিন সেখানেও পুষ্পার্ঘ্য দেন তৃণমূল সভানেত্রী।
Sponsored

হ্যান্ডমাইকে সংক্ষিপ্ত বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর অনুরোধে তৃণমূল সাংসদ দোলা সেন প্রতুল মুখোপাধ্যায়ের লেখা 'করো লড়াই' গানটি করেন। গলা মেলান সকলে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







