ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জেলমুক্তির পরেই তিনি জানিয়ে ছিলেন নিজের বিধানসভা এলাকার মানুষের কাছে তিনি যাবেন। সেই মতোই এদিন বেহালা পশ্চিমে গিয়ে ভাতার পাশাপাশি কর্মসংস্থানের দাবিতে সরব হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
Sponsored

SSC নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টপাধ্যায় (Partha Chatterjee)। তিনি সে সময় রাজ্য সরকারের শিল্প ও পরিষদীয়মন্ত্রী ছিলেন। ইডি গ্রেফতার করার পরেই তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। এর পর দল থেকেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল (TMC)। মঞ্জুর হওয়ার পরে গত বছর ১১ নভেম্বর কারামুক্তি হয় পার্থর।
Sponsored

তার পর থেকে বাড়িতেই ছিলেন পার্থ। এর মধ্যে তাঁকে বিধানসভা দুটি কমিটির সদস্য করা হয়। এদিন জনসংযোগে বেরন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ জানান, "ভাতা তো এই প্রথম দেওয়া হচ্ছে না। বামপন্থীরাও ভাতা দিয়েছে। বিজেপি-শাসিত রাজ্যেও ভাতা রয়েছে। তবে সবচেয়ে আগে যেটা প্রয়োজন তা হল কর্মসংস্থান।"
Sponsored

নির্বাচনের আগে পার্থ এই মন্তব্য নতুন করে জল্পনা উস্কে দিল। এখন সাসপেন্ড বেহালা পশ্চিমের বিধায়ক। সুতরাং এবারের বিধানসভা নির্বাচনে তাঁর তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বলেই মত রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে নির্বাচনে লড়তে অন্য দল বা নির্দল হিসেবে দাঁড়াতে হবে পার্থকে। এই পরিস্থিতিতে তিনি আদৌ আর লড়াইয়ের ময়দানে থাকতে পারেন কি না তা নিয়ে জল্পনা চলছে। আর তার মধ্যেই কার্যত রাজ্য সরকারের প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন পার্থ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







