বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সোমবার অধিবেশন শুরু হলেই কংগ্রেসের তরফে স্পিকারের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য পেশের অনুমতি দাবি করা হয়। তাতে কান দেননি স্পিকার। পাল্টা বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বিরোধীরা। লোকসভার অধিবেশন ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
সংসদে বাজেট অধিবেশনে নানা ভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা বিজেপির স্বৈরাচারী নরেন্দ্র মোদি সরকারে। বলতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও (Rahul Gandhi)। তবে এই প্রথমবার লোকসভায় রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংসদে এভাবেই বিরোধীদের বিক্ষোভ ও দাবি চলবে। সেই সঙ্গে চলবে উন্নয়নের আলোচনাও। কোন পথে এগোবেন বিরোধী সাংসদরা, তার পথ নির্দেশ করতে সোমবার অধিবেশন (Parliament session) শুরুর আগেই বৈঠক সারল বিরোধী জোটের দলনেতারা।
আরও পড়ুন : সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের
সোমবার সকালে কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে বৈঠকে অংশ নেন বিরোধী জোটের সাংসদ ও দলনেতারা। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন লোকসভার উপ-দলনেতা (deputy leader) সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সোমবারই লোকসভায় বাজেট নিয়ে বক্তৃতা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে কোন পথে সংসদে নামবেন বিরোধী সাংসদরা, সেই পথ নির্ধারিত হল বৈঠকে। বৈঠকে এদিন যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
Sponsored

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সোমবার অধিবেশন শুরু হলেই কংগ্রেসের তরফে স্পিকারের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য পেশের অনুমতি দাবি করা হয়। তাতে কান দেননি স্পিকার। পাল্টা বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বিরোধীরা। লোকসভার অধিবেশন ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
Sponsored

-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







