বাংলার ভোটার তালিকা থেকে যথেচ্ছ ভাবে ন্যায্য ভোটারদের নাম বাদের নামে একেক বার একেক রকম নতুন নতুন নাম দিয়ে চক্রান্তে শামিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার তার প্রতিবাদ দেশের সংসদে (Parliament)। সংসদের দুই কক্ষেই ভোটার তালিকা (voter list) থেকে যথেচ্ছভাবে নাম বাদ দেওয়ার প্রতিবাদে আলোচনার দাবি জানানো হল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে।
সংসদের দুই কক্ষে ভোটারদের নাম বাদে আলোচনা দাবি তৃণমূলের: রাজ্যসভায় ওয়াকআউট
Sponsored

সোমবার সংসদের দুই কক্ষে বাজেট আলোচনার অধিবেশন শুরু হয়। এই অধিবেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত। সোমবার অধিবেশন শুরু হতে লোকসভা (Loksabha) এবং রাজ্যসভায় (Rajyasabha) তৃণমূল কংগ্রেসের সাংসদরা যথেচ্ছভাবে ভোটার তালিকা (voter list) থেকে নাম বাদ নিয়ে আলোচনা প্রস্তাব পেশ করেন। তবে এই প্রস্তাব গৃহীত হওয়া তো দূরের কথা, আলোচনার জন্য তালিকাভুক্ত পর্যন্ত করা হয়নি। প্রতিবাদের রাজ্যসভার অধিবেশন বয়কট করেন তৃণমূল সাংসদরা।
Sponsored

Sponsored

অন্যদিকে দুবার পরপর লোকসভার (Loksabha) অধিবেশন (Parliament session) মুলতবি হয় সোমবার। ফলে তৃণমূল সাংসদদের তোলা প্রস্তাবের আলোচনার সুযোগ হয়নি। রাজ্যসভার (Rajyasabha) সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) দাবি করেন, চারদিন ধরে বাংলার মানুষের অধিকার রক্ষার দাবিতে রাস্তায় রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়ে সংসদে অধিবেশন চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদদের দেওয়া ২৬৭ নোটিশটি পড়া পর্যন্ত হল না রাজ্যসভায়। প্রতিবাদে আমরা রাজ্যসভার অধিবেশন বয়কট করি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







