পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে ব়্যাপিড অ্যাকশন ফোর্স এবং জলকামানও। রবিবারের অশান্তির ঘটনায় ৩৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে খবর, 'মাস্টারমাইন্ডকে'ও ধরা হয়েছে। তিনি পার্ক সার্কাসে ( Park Circus) জমায়েতের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আর সেই সূত্র ধরেই পুলিশের জালে আসেন তিনি।
Sponsored

রবিবার দুপুরে বুলডোজার অভিযান-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হওয়ার কিছুক্ষন পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। কেন্দ্রীয় বাহিনীর একটি বাসেও হামলার অভিযোগ ওঠে। একাধিক জায়গায় ভাঙচুর হলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে।
Sponsored

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। এদিনের ভয়ঙ্কর ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল পর্যন্ত মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







