FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগে দায়ের হয়। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তিনি গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে এই মামলার আইনি গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে আদালতের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছেন। ২৯ মে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
Sponsored

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের দু’টি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। ২০২১ এর ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন একটি পোস্ট করে পরমব্রত লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। সেই পোস্টে সহমত পোষণ করেন স্বস্তিকা। এত বছর পর রাজ্যে পালাবদলের পর সেই বিতর্কিত মন্তব্যকে টার্গেট করে ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগ তোলেন আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি।
Sponsored

এই মন্তব্য রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করেছিল বলে অভিযোগ করে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পুলিশ (Police) সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির ১০৯(প্ররোচনা) ও ১৫৩এ (ঘৃনা ছড়ানো) ধারায় FIR দায়ের করে। সেই মামলায় পরমব্রত এবং স্বস্তিকাকে তলব করা হয় কিন্তু স্বস্তিকা থানায় হাজিরা দেন। পরমব্রত তলব এড়িয়ে যান। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







