বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও। তবে এবার বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী কী ধরনের ধারাবাহিক টেলিদুনিয়ায় তৈরি হবে এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ”দর্শকদের জন্য ভালো কনটেন্ট এবার বাড়ানো হবে। আপনারা আমাদের বারবার বলেছেন যে আপনারা খুব বিরক্ত হয়েছেন, এসব পরকীয়ার গল্প আর দেখতে চান না। যাঁরা এগুলো তৈরি করেন, আমি তাঁদের জিজ্ঞাসা করেছিলাম, ‘এগুলো কেন লেখো তোমরা’? তাঁরা বলেছেন, ‘এগুলো হয়ে থাকে। এগুলো খাবে! খাওয়ানোটা বড় কথা নয়। একটা বাচ্চাকেও জোর করে খাওয়ানো যায়! কিন্তু বাচ্চাকে যদি আমরা সুষম খাবার দিই অল্প করে, তাতেই তাঁর পুষ্টি হয়। তাই ঠিকঠাক সুষম খাবার, যেখানে নিউট্রিশনাল ভ্যালু বেশি আছে, সেরকমই কনটেন্ট এবার বাড়বে। যা মাথার, চোখের, মনের নিউট্রিশন বাড়াবে।'' আরও পড়ুন: জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের
‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া
Sponsored

যেকোন চ্যানেলেই বাংলা ধারাবাহিক মানেই দেখা যেত বিয়ে হয়েছে একজনের সঙ্গে কিন্তু প্রেম চলছে অন্যজনের সঙ্গে। বাড়িতে বউ থাকতে প্রেম অন্য একজনের সঙ্গে। একজন পুরুষের একদিকে স্ত্রী, অন্যদিকে প্রেমিকা নিয়ে টানাটানির পরিস্থিতি। পরকীয়ার গল্প ঘুরেফিরে আসছে। এমনকি অদ্ভুতভাবে মৃত্যুর বহু বছর পর সেই ব্যক্তিকে ফেরত আসতেও দেখা গিয়েছে। দেখা গিয়েছে, বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং অনেকটাই কম। গল্পে পরিবর্তন আনা প্রয়োজন সেই বিষয়ে সন্দেহ নেই। এবার লেখকরা পাপিয়া অধিকারীর এই বক্তব্য মাথায় রেখে চলবেন কিনা সেটা সময় বলবে। এই পরিবর্তনের ফলে চ্যানেল কর্তৃপক্ষের উপর কোনও প্রভাব ফেলবে কিনা সেটাও নজরে রাখার বিষয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







