পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই হামলার পিছনে গাজার সশস্ত্র গোষ্ঠী 'হামাস'-এরও প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকতে পারে। সম্প্রতি NIA-র জমা দেওয়া চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, গত বছরের এপ্রিলে হওয়া জঙ্গি হামলার ধরনের সঙ্গে হামাসের হামলার ধরনের বিশেষ মিল আছে।
আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! 'হামাস' যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে
Sponsored

হামলার পরই ইজরায়েলের পক্ষ থেকেও এই একই দাবি করা হয়েছিল। এছাড়া, ঘটনার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের মাটিতে হামাসের শীর্ষ নেতাদের বৈঠক এবং সম্প্রতি লস্কর-এ-তইবার একটি অনুষ্ঠানে হামাস নেতা নাজি জাহিরের উপস্থিতি গোয়েন্দাদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, লস্কর এবং তার ছায়া সংগঠন 'দ্য রেজিসট্যান্স ফ্রন্ট' (TRF)-এর সাথে হামাসের কোনো গোপন আঁতাত তৈরি হয়েছে। আরও পড়ুন: আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী
Sponsored

পহেলগাম হামলার জবাব দিতে কড়া অবস্থান নেয় ভারত। শুরু হয় ভারতীয় সেনা অভিযান 'অপারেশন সিঁদুর' এবং 'অপারেশন মহাদেব'। 'অপারেশন মহাদেব'-এর সময়ে ভারতীয় সেনা পাকিস্তান থেকে দু'টি মোবাইল ফোন উদ্ধার করে। তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন কেনা হয়েছিল পাকিস্তানের করাচির একটি নামী ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিয়ে। এই নির্দিষ্ট ব্যাঙ্কটির বিরুদ্ধে আগেও লস্কর-এ-তইবা এবং আল-কায়েদার ঘনিষ্ঠ কুয়েতের জঙ্গি সংগঠন 'লাজনত-আল-দাওয়া-কে আর্থিক জোগান দেওয়া এবং লস্করের তহবিল মজুত রাখার অভিযোগ রয়েছে। এই হামলার শিকড় আন্তর্জাতিক স্তরে কত গভীরে তার এখনও তদন্ত চালাচ্ছে NIA।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







