“অন্যান্য রাজনৈতিক দলগুলি ডিল করে নিয়েছে বিজেপির সঙ্গে।“ বৃহস্পতিবার, মালদহের (Maldah) সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম না করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকেও নিশানা করেন অভিষেক। তিনি সাফ জানান, “২০২৯-এ ওদের (বিজেপির) গল্প শেষ।“
Sponsored

এদিনের সভা থেকে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “অন্যান্য রাজনৈতিক দলগুলি ডিল করে নিয়েছে বিজেপির (BJP) সঙ্গে। কী ভাবে ডিল করেছে, তা আগামী দিনে বুঝতে পারবেন। যিনি ২০১৯ সালে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি বাবরি মসজিদ করছেন। তিনি ধর্মের নামে বিভাজন করে মাঝখান থেকে কিছু টাকা তুলে নিচ্ছেন।“
Sponsored

অভিষেকের সাফ জানান, “কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার স্বরাষ্ট্র মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পারবে না ওরা। অন্য রাজনৈতিক দল ডিল করে নিয়েছে, তৃণমূল কংগ্রেস করেনি।“
Sponsored

হুমায়ুন কবীরের নাম না করে অভিষেক বলেন, “যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি এখন বাবরি মসজিদ বানাচ্ছেন। আর কিছু পয়সা তুলে নিচ্ছে। এক পয়সাও দেবেন না। গরিব মানুষকে পয়সা দিয়ে সাহায্য করবেন। কোরানে লেখা আছে। কোনও ধর্ম বিভাজনের কথা বলে না। যারা বিজেপির সাথে ডিল করে মানুষকে অসুবিধায় ফেলতে চাইছেন তাদের কঠোর শাস্তি দিতে হবে।“
Sponsored

অভিষেকে সাফ জানান, “ভারতে যে ১৫০০টা রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে একটি মাত্র দল বিজেপিকে শিক্ষা দিতে পারে। সেই দল হল তৃণমূল কংগ্রেস। অন্য দল বিজেপির কাছে হারে। আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই পার্থক্য।“
আরও খবর: ফিরে যেতে দেব না, কর্মসংস্থান নিয়ে কথা বলব মুখ্যমন্ত্রীর সঙ্গে: পরিযায়ী শ্রমিকদের আশ্বাস অভিষেকের, চালু হেল্প লাইন
Sponsored

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঙ্কার দিয়ে বলেন, “২০২৯-এ ওদের গল্প শেষ। শুধু নিজেরা ভাগ হবেন না। যারা ভাগ মমতা ভাগ বলেছিল, তারা আজ ভাগ বিজেপি ভাগ হয়ে গিয়েছে।“ অভিষেকের কথায়, “কংগ্রেস আছে একদিকে, সিপিএম আছে একদিকে। নতুন দল আসছে। কে কোথায় যাবে, কোথায় প্রার্থী দেবে সেটা ঠিক করবে তারা। কিন্তু বিজেপিকে শিক্ষা দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। সেটা মনে রাখবেন।“
Sponsored

অভিষেক জানান, “মেঘালয়ে আমরা লড়তে গিয়েছিলাম। ওখানে আমরা এখন বিরোধী দল। কংগ্রেসের যারা জিতেছিল, তারা বিজেপিতে চলে গিয়েছে। আমাদের কেউ যায়নি। বাংলাতেও খালি ভাঙতে পারছে না।“ হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রী আসছেন এখানে। আমি সেই একই মাঠে সভা করব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সেদিন ট্রেলার দেখাব। আর ২৬ এর ভোটে সিনেমা দেখাব। তৈরি থাকো।“
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







