ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ এলাকায় একটি ট্রেন ভুবনেশ্বর থেকে মাঞ্চেশ্বরের দিকে যাচ্ছিল। একই সময়ে উল্টো দিক থেকে অর্থাৎ মাঞ্চেশ্বর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল একটি ট্রেন। আশ্চর্যের বিষয় হল হঠাৎ একই লাইনে মুখোমুখি চলে আসে ট্রেন দু’টি। কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি কারণে শেষ মুহূর্তে চালকের তৎপরতায় ট্রেন দু’টি থামানো গিয়েছে। কিন্তু আরও আগেই কেন চালকরা বোঝেন নি বিষয়টা সেটাই আশ্চর্যের। আরও পড়ুন: ‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন
ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন
Sponsored

এবার প্রশ্ন উঠছে, এই দুটি ট্রেন কীভাবে একই লাইনে মুখোমুখি চলে এল? গোটা বিষয়টা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। সিগন্যালিংয়ের ত্রুটি নাকি সমন্বয়ের অভাব, সেটা যাচাই করে দেখা হবে। চালকের কর্তব্যে গাফিলতি রয়েছে কিনা সেটাও দেখা হবে। ঘটনার সময়ে দু’টি ট্রেনের একটিতেও কোনও যাত্রী ছিল না বলেই এই যাত্রায় ভয়ানক দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের ফলের স্বাদ পাওয়ার কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি রাজ্যে রেলের এহেন ভয়াবহ পরিস্থিতি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। যেখানে বছরে সাধারণ ট্রেনের দুর্ঘটনার হার এতো বেশি, সেখানে বুলেট ট্রেনের পরিকল্পনা অলীক স্বপ্নই বটে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ইস্ট কোস্ট রেলওয়ের (ECoR) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







