ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন! বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়িগামী (Chennai–Jalpaiguri Express) সুপারফাস্ট এক্সপ্রেস ওড়িশার যাজপুর জেলার জাখাপুরা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ঘটনায় একটি এসি এবং অসংরক্ষিত কোচ লাইন থেকে বেরিয়ে যায়। তবে হতাহত বা বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-জলপাইগুড়ি এক্সপ্রেস, সাময়িক আতঙ্ক
Sponsored

এদিন সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ জাখাপুরা ইয়ার্ড দিয়ে যাওয়ার সময় আচমকা বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি এসি কোচ এবং দুটি জেনারেল কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী দল। আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষিকার
Sponsored

ঘটনার পর ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও দীপক রাউত জানিয়েছেন, "জাখাপুরায় ঘটনাটি ঘটেছে। ট্রেনটি চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের অন্য কোচে বসানো হয়েছে। তবে দুর্ঘটনাটি বিশেষ বড় ছিল না। হেল্পলাইন নম্বর ৮১১৪৩৮২৩৬৭। একটি প্রযুক্তিগত দল এবং সিনিয়র আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। যাত্রীদের সমস্ত সাহায্য প্রদান করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। লাইনটি মেরামতির কাজ চলছে।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







