তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রশ্ন উঠেছে ফিরহাদের ভূমিকা নিয়েও।
Sponsored

বুধবার বিধানসভার সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ। সেখানে অভিষেককে পাঠানো নোটিস প্রসঙ্গে মেয়র বলেন, "এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। যিনি এই নোটিস পেয়েছেন, তিনিই বলতে পারবেন। ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে পারব না। এখানে কলকাতা পুরসভার যে আইন রয়েছে তা জানাতে এসেছি।" এ বিষয়ে ফিরহাদের ব্যাখ্যা, মেটিয়াবরুজের সময়েই জানিয়েছিলাম নির্বাচিত যারা হন তাঁরা পলিসি তৈরি করেন। এক্সিকিউটিভ কাজটা কমিশনের মাধ্যমে হয়ে থাকে। নতুন বিল্ডিংয়ের ছাড়পত্র দেওয়া কিংবা কোন বিল্ডিং বেআইনি তা জনপ্রতিনিধিরা দেখেন না।
Sponsored

Sponsored

অন্যদিকে দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, তৃণমূলের কিছু নেতাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এমনকী ভুয়ো জিনিস ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তবে যার বাড়িতে নোটিস, পুরো বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন বলে মন্তব্য বেলেঘাটার বিধায়কের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







