কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

চরম গাফিলতি! নয়ডায় ঘুমিয়ে পড়া শিশু সারাদিন বাসে বন্দি

চরম গাফিলতি! নয়ডায় ঘুমিয়ে পড়া শিশু সারাদিন বাসে বন্দি

সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলবাসে উঠে ঘুমিয়ে পড়েছিল পাঁচ বছরের এক শিশু। সেই ঘুমই প্রায় সাত ঘণ্টার আতঙ্কে বদলে গেল। বাসের ভেতরে একা, সবাই স্কুলে পৌঁছে গেলেও কেউ তাঁকে খুঁজলো না। নয়ডার (Noida) একটি বেসরকারি স্কুলে (Child Safety) এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার নিয়মমাফিক স্কুল বাসে ওঠে শিশু। স্কুলে পৌঁছনোর পর অন্য ছাত্রছাত্রীরা নেমে গেলেও বাসকর্মীরা গাড়ির ভেতর ভালো করে আরেকবার পরীক্ষা করেননি। ফলে ঘুমন্ত শিশুটি সিটেই থেকে যায়। এরপর বাসটি প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি ডিপো বা বাসইয়ার্ডে নিয়ে গিয়ে পার্ক করা হয়—শিশুটি তখনও বাসের ভেতরেই।

Sponsored

Sranchi In Article

দীর্ঘ সময় ধরে সে কাঁদছিল বলে জানা গেছে। কিন্তু কেউ তা টের পায়নি। ঘটনা সামনে আসে দুপুরে, যখন শিশুটির মা তাঁকে স্কুলে নিতে গিয়ে জানতে পারেন, তাঁকে ‘অ্যাবসেন্ট’ দেখানো হয়েছে। অথচ পরিবহণ সংক্রান্ত নথিতে দেখা যায়, সে সকালে বাসে উঠেছিল। তড়িঘড়ি করে খুঁজতে গিয়ে অবশেষে ডিপোয় দাঁড়িয়ে থাকা বাসের ভেতর থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সে শারীরিকভাবে সুস্থ আছে। আরও পড়ুন: ভার্চুয়াল মাধ্যমে ঝাঁ চকচকে ৪ লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Sponsored

Merlin In Article

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। পরিবারের দাবি, প্রতিটি ট্রিপের পর নিয়ম অনুযায়ী বাস খালি হয়েছে কি না, তা পরীক্ষা করা বাধ্যতামূলক। সেই ন্যূনতম দায়িত্ব পালন করা হলে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হত না। তারা স্কুল কর্তৃপক্ষ ও পরিবহণ বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Sponsored

Camelia In Article

স্কুলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে শেষ মুহূর্তে বাস বদল করা হয়েছিল। তাদের দাবি, শিশুটি পুরনো বাসে থেকে গিয়েছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে খুঁজে বের করা হয় এবং সে নিরাপদ ও অক্ষত রয়েছে।

Sponsored

Techno India In Article

একই সঙ্গে পরিবহণ সংক্রান্ত নিয়মকানুন পর্যালোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বাড়তি নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে, এক্ষেত্রে স্কুল শিশুদের নিরাপত্তার বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →