তৃণমূলের আবেদন নাকচ করার পরে ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার (Ajay Kumar Nanda) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত BNS-এর ১৬৩ ধারা অনুযায়ী মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গায় ১৬৩ ধারা জারি থাকবে।
ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই কর্মসূচিতে ‘না’, মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা
তৃণমূলের আবেদন নাকচ করার পরে ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
Sponsored


বিজ্ঞপ্তি জানানো হয়েছে, কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস যেখানে ২১ জুলাইয়ের কর্মসূচি হয় এবং বউবাজার, হেয়ার স্ট্রিট, হেড কোয়ার্টার ট্র্যাফিক গার্ড এলাকায় BNS-এর ১৬৩ ধারা (যেটা আগে ১৪৪ ছিল) জারি থাকবে। লালবাজারের নোটিফিকেশন অনুযায়ী, কোনও অবৈধ জমায়েত, মিছিল বা বিক্ষোভ-ধর্না এই ধরনের কোনও কিছুর জন্য ওখানে জমায়েত করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
Sponsored

পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস এবং তার চারপাশে আগেকার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি থাকে। বর্তমানের ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী এখানে জমায়েত করা নিষিদ্ধ। সেই কারণে ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালনের অনুমতি কেউ পাবে না।
Sponsored

রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা গিয়েছিল কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনদের। বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরেই রাস্তায় যানচলাচলে বাধা দিয়ে মাপজোক করার অভিযোগে দোলা, কুণালদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। তার পরের দিনই ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা করা যাবে না বলে জানিয়ে দিল লালবাজার।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







