বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, মিসৌরির কানসাস সিটিতে (Kansas City) ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন। উত্তর আমেরিকায় টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এই হামলার ঘটনায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored

ভারতীয় সময় সোমবার ভোর ৪টে নাগাদ কানসাস সিটির (Kansas City) ট্রুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছোন পুলিশকর্মীরা। তিন মহিলা গুলিবিদ্ধ অবস্থান পড়েছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোলাগুলির ঘটনায় আরও ৬ জন ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ আসার আগেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে।
Sponsored

যেখানে গুলি চলেছে সেখান থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের টিম হোটেল বেশি দূরে নয়। ইংল্যান্ড এখনও কানসাস সিটিতে না গেলেও ইতিমধ্যেই কানসাস সিটি স্পোর্টিংয়ের নতুন স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে আর্জেন্টিনা দল। ফলে আমেরিকায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে।
Sponsored

যদিও বিশ্বকাপের জন্য নিরাপত্তায় কোনও খামতি না থাকে তার জন্য ১৭ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছিল ক্যানসাস সিটি বোর্ড অব পুলিশ কমিশনার্সকে। কঠোর নিরাপত্তার মধ্যেই কীভাবে বন্দুকবাজের হামলা ঘটল তা নিয়েই তদন্ত শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে যে ৯ জন আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







