স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক ২০২৬- এর ফল (Madhyamik Exam 2026) ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। এরপর সোয়া দশটা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। থাকছে ডাউনলোড করার সুবিধাও।
আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট - অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড
Sponsored

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in থেকে ফলাফল দেখা যাবে। রেজাল্ট অপশনে গিয়ে রোল নম্বর, জন্ম তারিখ প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে। এর পাশাপাশি প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results বা Edutips App ডাউনলোড করেও ফল দেখা যাবে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসের ২ তারিখে শেষ হয় ১২ ফেব্রুয়ারি। প্রায় ৯লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী রাজ্যে ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক দিয়েছিলেন। পর্ষদের তরফে অনুরোধ করা হয়েছে যাতে দেখার সময় ওয়েবসাইটে ভিড় বাড়লে যদি কোনও কোনও স্কোরকার্ড ডাউনলোড হতে বা পেজ খুলতে দেরি হয় তাহলে যেন সকলে ধৈর্য ধরেন। সে ক্ষেত্রে পেজটি বারবার রিফ্রেশ করে নিতে হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







