জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (K P Sharma Oli)। দেশের অন্যতম জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহর (Balendra Shah) বিরুদ্ধে লড়াই করতে দাঁড়ানোই যে তাঁর জন্য কতটা ভুল সিদ্ধান্ত ছিল তা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগেই প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে শনিবার রাত পর্যন্ত নেপালের সাধারণ নির্বাচনের (Nepal General Election) যে পরিমাণ আসনে ভোট গণনা বাকি, তাতে রবিবার সকালের আগে নির্বাচনের ফলাফল ঘোষণার সম্ভাবনা প্রায় নেই।
নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন 'ভাবী প্রধানমন্ত্রী'
Sponsored

শনিবার সন্ধ্য়া পর্যন্ত নেপালের মোট আসনের ১৬৫-এর মধ্যে ১৬১টি আসনে ভোট গণনা শুরু হয়েছে। ঘোষিত আসন মাত্র ৩৫টির মধ্যে ১১টিতে জয়ী বলেন্দ্র শাহের (Balendra Shah) আরএসপি (RSP)। এখনও পর্যন্ত ১১০টি এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। অন্যদিকে সংসদের উচ্চকক্ষের ১১০ আসনের গণনার ফল এখনও জানা যায়নি।
Sponsored

এরই মধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে নেপালের প্রধানমন্ত্রী পদে সাধারণ মানুষ ও জেন-জির (Gen Z) পছন্দের প্রার্থীর জয়। ঝাপা-৫ কেন্দ্র থেকে সিপিএন-ইউএমএল (CPN-UML) জোটের প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাস্ত করেন বলেন্দ্র শাহ। বলেন্দ্রর (Balendra Shah) প্রাপ্ত ভোট ৬৮,৩৪৮। আর সেখানে ওলির প্রাপ্ত ভোট ১৮,৭৩৪। অর্থাৎ প্রায় ৫০ হাজার ভোটে পরাজিত কে পি শর্মা ওলি।
Sponsored

Sponsored

শুধুমাত্র বলেন্দ্রই নয়। তাঁর নবগঠিত আরএসপি দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করেছেন প্রার্থীরা। গুরুত্বপূর্ণ, এই জয়ী প্রার্থীদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজন্মের প্রতিনিধি। অন্যদিকে বেশি কিছু পুরোনো বাম নেতা বা মন্ত্রী, যাঁরা নতুন প্রজন্মের লড়াইয়ে সামিল হয়েছিলেন, তাঁদের ক্ষেত্রেও এগিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এর মধ্যে প্রাক্তন অর্থমন্ত্রী বর্ষমান পান জয়লাভ করেছেন রোলপা কেন্দ্র থেকে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







