নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস (Nepal bus accident)! দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। রবিবার গভীর রাতে পোখরা থেকে কাঠমান্ডু (Pokhara to Kathmandu) যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় উদ্ধারকারী দল এবং পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস! মৃত কমপক্ষে ১৮, আহত অনেক
Sponsored

রবিবার রাতে ৩৫ জন যাত্রী নিয়ে পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পৃথ্বী মহাসড়ক ধরে যাওয়ার সময়ে রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে ধাদিং জেলার বেণীঘাট রোরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে উল্টে পড়ে বাসটি। জেলা ট্রাফিক পুলিশ প্রধান শিশির থাপা জানিয়েছেন, মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। অন্তত ২৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাসের গতি অত্যন্ত বেশি ছিল। যার জেরেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়াও খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলি। আরও পড়ুন: ৬০০ দিন হাসপাতালে: মুকুল-প্রয়াণে ফোন ‘সেনাপতির’, জানালেন ছেলে শুভ্রাংশু
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







