বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে মুঘলদের রাজত্বকাল, ডারউইনের বিবর্তনবাদকে পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার সাড়ে চার হাজার বছরের পুরোনো সিন্ধু সভ্যতার আইকনিক 'Dancing Girl'-এর মূর্তিটির ওপর এবার NCERT-এর নবম শ্রেণির বইয়ে 'ডিজিটাল সেন্সরশিপ' চালানো হয়েছে। মূর্তিটির অনাবৃত শরীরকে একটি গাঢ় কালো রঙের স্তরে ঢেকে দিয়ে তার আদি ভাস্কর্যকেই বিকৃত করা হয়েছে। এ বিষয়ে এনসিইআরটি (NCERT)-এর অধিকর্তা দীনেশ শাকলানির কোনও মন্তব্য অবশ্য মেলেনি ৷
আরও পড়ুন: ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!
ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT
Sponsored

ইতিহাসবিদদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বিজেপি সরকারের দীর্ঘদিনের 'ইতিহাস বিকৃত করার মানসিকতা'রই এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আরএসএস এবং বিজেপির রক্ষণশীল ও ছদ্ম-সনাতনী নৈতিকতাকে প্রাধান্য দিতে গিয়ে প্রাচীন শিল্পকলাকে অশালীন তকমা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। এর আগে ২০২৩ সালেও এই প্রাক-ঐতিহাসিক ব্রোঞ্জ মূর্তিকে জোর করে ফর্সা রঙ এবং গোলাপি ব্লাউজ-জ্যাকেট পরিয়ে এক হাস্যকর 'ম্যাসকট' তৈরি করেছিল মোদি সরকার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







