দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতের বর্তমান বিজেপি সরকার অস্বীকার করলেও বিশ্বের নানা প্রান্তে, বিশেষত দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। ভারতে সম্মানিত না হলেও বিদেশের মাটিতেই সম্মানিত সেই স্বাধীনতা সংগ্রামীরা। মালয়েশিয়া (Malaysia) গিয়ে সেই সম্মানের এক ঝলক অনুভব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে নরেন্দ্রে মোদি (Narendra Modi) ও তাঁর দল বিজেপির নির্দেশে ভারতে নেতাজী সুভাষচন্দ্র বোসের পরিবার, প্রপৌত্রকে ভারতের ভোটার প্রমাণ করার নোটিশ পাঠানো হয়, সেই নেতাজীর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মির (Indian National Army) সদস্যকে সম্মানজনক অবস্থানে রাখে মালেয়েশিয়া, নিজে চোখে দেখলেন নরেন্দ্র মোদি। দু’দিনের মালয়েশিয়া (Malaysia) সফরের শেষ দিনে সাক্ষাৎ করেন ইন্ডিয়ান ন্যাশানাল আর্মির প্রবীণ যোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে। নেতাজির (Netaji Subhash Chandra Bose) নেতৃত্বে গড়ে ওঠা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (Indian National Army) একজন সক্রিয় সদস্য ছিলেন জয়রাজ রাজা রাও। রবিবার অনেকক্ষণ সময় ধরে তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনের সময়কার নানা অভিজ্ঞতা, সংগ্রাম আর আত্মত্যাগের কথা বৃদ্ধ জয়রাজ জানান মোদিকে। এই সাক্ষাৎকে প্রধানমন্ত্রী নিজেই ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন নেতাজী সুভাষচন্দ্র বোসের বংশধরদেরও শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রপৌত্র চন্দ্র কুমার বোসকে প্রমাণ করতে বলা হয়েছে তিনি ভারতের ভোটার। অথচ এক সময় তিনিই বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নেতাজীর পরিবারের প্রতিও কোনও সম্মান দেখায়নি নির্বাচন কমিশন। মালয়েশিয়ায় গিয়ে নিজের প্রচার বাড়াতে সেই নেতাজীর শরণে মোদি। আইএনএ-র (INA) সদস্যের সঙ্গে দেখা করে আদতে নিজের প্রচার বাড়ানোর চেষ্টা চালালেন মোদি। সেই ছবি সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরে তিনি জানান, আইএনএ-র(INA) এই প্রবীণ সৈনিক জয়রাজ রাজা রাওয়ের জীবন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের এক জীবন্ত উদাহরণ। তাঁর অভিজ্ঞতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আরও পড়ুন : সংসদে হামলা চালাবে খালিস্তানিরা! দিন সময় জানিয়ে এলো হুমকি মেল মালয়েশিয়ায় প্রাক্তন আইএনএ সেনা জয়রায়ের সম্মান দেখেই সেখানে নেতাজি স্মরণ মোদির। তিনি জানান, নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের প্রতিটি সাহসী যোদ্ধার কাছে দেশ চিরকাল ঋণী থাকবে। তাঁদের আত্মবলিদানই ভারতের ভবিষ্যৎ গঠনের পথকে মজবুত করেছে। - - -