বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা যুবকের থেকে ঝালমুড়ি কিনেছিলেন তিনি নিজে জানিয়েছিলেন তিনি বিহারের (Bihar) বাসিন্দা। বাংলায় ঝালমুড়ি (jhalmuri) বিক্রিই তাঁর পরিবারের পেশা। এবার আরও একধাপ এগিয়ে যুবকের বাবা দাবি করলেন তাঁর ঝালমুড়ির দোকানটিই তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দোকান 'দিদিই' বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা
Sponsored

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বাংলার উন্নয়নের ব্যান্ড অ্য়াম্বাসাডর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কারণ যেই দোকানে দাঁড়িয়ে তিনি ঝালমুড়ি খেয়েছিলেন, সেই ঝাড়গ্রামকে (Jhargram) সাধারণ মানুষের জন্য বাইরে বেরিয়ে সন্ধ্যায় ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার মতো নিরাপদ করেছে তৃণমূল প্রশাসন। যে রাস্তায় তিনি দাঁড়িয়ে রয়েছেন সেটি ঝাড়গ্রাম পুরসভার তৈরি। আর যে দোকান থেকে তিনি মুড়ি (jhalmuri) খেয়েছেন তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি।
Sponsored

আরও পড়ুন : বিহারে কর্মসংস্থান হলে ঝালমুড়িওয়ালা এরাজ্যে কেন: মোদির ঝালমুড়ি-অধ্যায়ে প্রশ্ন অভিষেকের
Sponsored

এবার সেই তথ্যকেই সত্যি প্রমাণ করলেন দোকানের মালিক। বিহারের বাসিন্দা দোকান মালিক জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দোকানে ঝাড়মুড়ি খেয়ে নিজে খ্যাতি অর্জন করলেও আদৌ তাঁর দোকানের খ্যাতি বাড়েনি। তাঁর বিক্রি বাড়েনি। যেমন রোজগার ছিল, রোজগার সেই অবস্থাতেই রয়েছে। আদতে এই দোকান তিনি বানাননি। 'দিদি বানিয়ে দিয়েছেন', স্পষ্ট জানালেন মোদিকে (Narendra Modi) মুড়ি (Jhalmuri) বিক্রি করা যুবকের বাবা, দোকানের মালিক। আরও একবার প্রমাণ হল, বাংলায় এসে যে প্রচার সর্বস্ব রাজনীতি করার চেষ্টা করছে বিজেপির নেতারা, তার ভিত্তিও সেই তৃণমূল সরকারের উন্নয়ন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







