পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিরা ভূস্বর্গে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল, তার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) করে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। তারিখটা ছিল ৭ মে। এক বছর পর আজও সেই দিন। বৃহস্পতিবার সকালে মোদির এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেখা গেল কালো ব্যাকগ্রাউন্ড এর উপরে 'অপারেশন সিন্দুর' লেখা ছবি, সঙ্গে রয়েছে ভারতীয় তেরঙ্গাও। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এই সাহসিকতাকে স্যালুট জানিয়ে এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর।
অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, 'সন্ত্রাসবাদীদের রেহাই নেই' বার্তা ভারতীয় সেনার
Sponsored

এদিন ভারতীয় সেনার তরফ থেকেও একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদীদের কোনও রেয়াত করা হবে না।ভিডিওতে সামরিক পরিকল্পনা, কৌশল এবং সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। পাশাপাশি সেনার তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘ভারত কিছুই ভোলেনি এবং ক্ষমাও করেনি।জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত।’ অর্থাৎ সন্ত্রাস দমনে ভারতের যে 'জিরো টলারেন্স' নীতির কথা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে সেটাই আরও একবার মনে করিয়ে দিল ভারতীয় সেনা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







