ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। কমিশনের নির্দেশে নন্দীগ্রামের দায়িত্ব থেকে সরানো হয়েছে হিতেশ চৌধুরিকে। তাঁর নিয়োগপত্র সংশোধন করে তাঁকে সিইও দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে বলে কমিশনের নির্দেশিকায় উল্লেখ রয়েছে। আরও পড়ুন: এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে
ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের
Sponsored

নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ কুমার সিংহকে। কমিশনের জারি করা নির্দেশ অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-সহ একাধিক বিধানসভা কেন্দ্রে তাঁকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং অবিলম্বে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। কেন এই হঠাৎ বদল, তা নিয়ে কমিশনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ভোটের আগে স্পর্শকাতর কেন্দ্রগুলিতে পর্যবেক্ষক বদল কমিশনের নজরদারিরই অংশ বলে মনে করছে প্রশাসনিক মহল। রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম। ভোটের আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







