কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামআন্তর্জাতিকগুরুত্বপূর্ণ

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল থেকে পাকিস্তানের হাতে গ্রেফতার বাংলার তিন মৎস্যজীবী পরিবারের একমাত্র উপার্জনের মানুষগুলো কীভাবে ফিরবে বাড়ি, তা নিয়ে চরম আশঙ্কায় প্রতিটা দিন কাটছে তাঁদের। এবার রাজ্য সরকারের কাছে নামখানার তিন মৎস্যজীবীকে ফিরিয়ে আনার আবেদন তিন পরিবারের। গুজরাট উপকূল পেরিয়ে গ্রেফতার হওয়ায় বিজেপির গুজরাট সরকারও উদাসীন এই বিষয়ে।

Sponsored

Sranchi In Article

গুজরাট উপকূল (Gujrat Coast) থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেন বাংলার তিন মৎস্যজীবী। তারা পাকিস্তান নেভির হাতে আটক হয়। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) নামখানার নাদাভাঙ্গা গ্রামের ওই তিন মৎস্যজীবী প্রায় তিন বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি। বন্দি তিন মৎস্যজীবী হলেন তপন মহাপাত্র, কাশীনাথ মণ্ডল এবং দিলীপ বাগ। পেটের তাগিদে তাঁরা গুজরাটে কাজ করতে গিয়েছিলেন। ২০২৩ সালে সেখান থেকে একটি ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যান। মাছ ধরার সময় ট্রলারটি ভুল করে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে বলে পরিবার সূত্রে জানা গেছে। এরপরই পাকিস্তান নেভি তাঁদের আটক করে। আরও পড়ুন: বিজেপির মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাঙালি: মালদার শ্রমিককে ছুরির কোপ!

Sponsored

Merlin In Article

পরিবারের দাবি, আটক হওয়ার প্রায় ২০ দিন পর প্রথমবার তাঁরা বিষয়টি জানতে পারেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে চিঠির মাধ্যমে শেষবার যোগাযোগ হয়েছিল। তারপর থেকে আর কোনও খবর মেলেনি। তাঁরা কেমন আছেন, কবে ফিরবেন—কোনও তথ্যই আর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, গত তিন বছরে তাঁরা স্থানীয় নেতা-মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে একাধিকবার গিয়েছেন। লিখিত আবেদনও করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও দফতর তাঁদের খোঁজ দিতে বা ফিরিয়ে আনার নিশ্চয়তা দিতে পারেনি।

Sponsored

Camelia In Article

নামখানার ওই তিনজনই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁদের অনুপস্থিতিতে তাঁদের পরিবারগুলিকে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সংসার চালানো থেকে সন্তানদের পড়াশোনা—সবকিছুই এখন অনিশ্চিত। বিশেষ করে তাঁদের স্ত্রীরা সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। নিয়মিত আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ধারদেনা আর অভাবই এখন নিত্যসঙ্গী। পরিবারের সদস্যরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, দ্রুত উদ্যোগ নিয়ে তাঁদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

Sponsored

Techno India In Article

এর আগে বাংলাদেশে আটক বাংলার মৎস্যজীবীদের বারবার রাজ্যের প্রশাসনের উদ্যোগে কেন্দ্রের সহযোগিতায় ফিরিয়ে আনা হয়েছে। যেহেতু বাংলার জলসীমান্তে সেই সব ঘটনা ঘটেছে, ফলে বাংলার প্রশাসনের পক্ষে উদ্যোগ নেওয়াও সহজ হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতেও শ্রীলঙ্কা থেকে দেশের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ঘটনা বারবার ঘটেছে। কিন্তু ২০২৩ সালের এই ঘটনা গুজরাটের উপকূলের। ফলে বিজেপি শাসিত গুজরাট সরকার যে বাংলার মানুষের জন্য কোনও উদ্যোগ নেবে না, তা যেন নিশ্চিত হয়ে গিয়েছে এই পরিবারগুলি।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →