কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে অডিও বার্তা দিয়েছিলেন। কিন্তু এসআইআর (SIR) আবহে যেখানে প্রায় এক লক্ষ মতুয়া সম্প্রদায়ের (Matua) মানুষের নাম খসড়া ভোটার তালিকা (draft voter list) থেকে বাদ পড়ার সময়ে তাঁদের নিয়ে কোনও বার্তাই দিতে পারেননি মোদি (Narendra Modi)। অনেকটাই তার প্রতিফলন শুক্রবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায়। ভিড়ের ছবিটা স্পষ্ট করে দেয়, নদিয়ার মতুয়া সম্প্রদায়ের মানুষ কাদের দুহাত ভরে আশীর্বাদ করছে।
Sponsored

সেই ভিড়ের কয়েকটি দৃশ্য ছিল এরকম
সকাল ৯টা: দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মীর সমর্থকরা সভায় পৌঁছান। উৎসাহী মানুষের সংখ্যাও ছিল প্রচুর, তাঁরা একবার তৃণমূল কংগ্রেসের লড়াকু যুব নেতাকে চোখের দেখাটুকু দেখতে এসেছিলেন। সে কৃষ্ণনগর থেকে সুমিত ঘোষ হোক কিংবা হরিণঘাটার সমর বিশ্বাস।
Sponsored

সকাল ১১টা: যে মতুয়াদের ভোটে এতদিন বলিয়ান ছিল বিজেপি সেই মতুয়া সম্প্রদায়ের (Matua) উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ধামসা মাদল আর মুখে হরিবোল নাম নিয়ে নিয়ে প্রথম থেকেই মাতিয়ে গেছেন হাঁসখালি ও অন্যান্য জায়গা থেকে আসা মতুয়ারা।
Sponsored

বেলা ১টা: তাহেরপুরের (Taherpur) নেতাজী পার্কের মাঠ কানায় কানায় ভর্তি। আশেপাশের রাস্তাগুলিতেও উপচে পড়ল ভিড়।
Sponsored

বেলা ২টো: অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন সভামঞ্চ, তখন নেতাজি পার্কের মাঠ নয় তাহেরপুর শহরেই তৃণমূল কর্মীদের থেকেও উৎসাহী মানুষের জনসমুদ্র। মঞ্চ থেকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলির হুংকার, আমরা তাহেরপুরের জনসভায় রেকর্ড ভিড়ের কীর্তি স্থাপন করলাম।
Sponsored

আরও পড়ুন : বারুইপুরের পরে তাহেরপুর: ফের ব়্যাম্পে ‘ভূত’ হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা অভিষেকের
Sponsored

আসলে এই ভিড়ের ছবিটা আরও বেশি করে প্রকট হল আগের বিজেপির সভার পার্থক্যকে প্রতিষ্ঠা করেই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জনসভা ভর্তি করতে শুধু নদিয়া জেলা নয় আশেপাশের চার থেকে ছটি জেলা থেকে বাসে করে, ট্রেনে করে লোক এনেছিল বিজেপির জেলার নেতারা। সেখানে শুধুমাত্র রানাঘাট সাংগঠনিক জেলার মানুষের ভিড়েই অভিষেকের সভায় উপচে পড়ল মাঠ।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







