ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে থাকা আধিকারিকদের বুধবার থেকে আর অফিসে না-আসার নির্দেশ দেওয়া হয়েছে। লোক ভবন (Lok Bhavan) থেকে আসা এই নির্দেশ মুখ্য সচিব (Chief Secretary) দুষ্যন্ত নারিয়ালা সব দফতরের সচিবদের জানিয়ে দিয়েছেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।
অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের
Sponsored

মুখ্যসচিবের নির্দেশের পরে প্রতিটি দফতরের সচিবরা নিজ নিজ দফতরে মৌখিকভাবে এই নির্দেশ পৌঁছে দিয়েছেন। নতুন সরকার গঠন না-হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলেই জানানো হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।
Sponsored

আরও পড়ুন : সরকারি ফাইলের সুরক্ষায় কড়া নির্দেশ মুখ্যসচিবের
Sponsored

আর মুখ্য সচিবের (Chief Secretary) মৌখিক নির্দেশের পরই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারীর পদত্যাগ (resignation)। মঙ্গলবারই পদত্যাগ করলেন অবসরের পরে তৃণমূল সরকারের আমলে বিভিন্ন পদে দায়িত্ব পাওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ ও অভিরূপ সরকার। আর এই পদত্যাগের পরই ফলে প্রশাসনিক কাঠামোতেও সাময়িক রদবদল দেখা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







