নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখার অভিযোগে আটক পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা (Biman Krishna Saha)। শনিবার ভোররাতে তাঁকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান
Sponsored

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে (Baralhat Sporting Club, Nabadwip) হানা দিয়ে ত্রিপল, কম্বল, শাড়িসহ একাধিক সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সমস্ত ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবঘরে লুকিয়ে রাখা হয়েছিল। এরপরই পুরসভার চেয়ারম্যানকে (Municipal Chairman) আটক করা হয়। শনিবার ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে "চোর চোর" স্লোগান ও বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিমানকৃষ্ণর দিকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি জুতো গিয়ে তাঁর মাথাতেও লাগে। জনতাকে শান্ত করতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







