কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী পালন হয়েছে। তবে শেষ লগ্নে অশান্তি মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে। দুপক্ষের সংঘর্ষে দুতরফেরই বেশ কয়েকজন আহত হয়। তবে দ্রুত পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সিআরপিএফ (CRPF) ও সিএপিএফ (CAPF) বাহিনী এলাকায় টহলদারি শুরু করে।
Sponsored

জঙ্গিপুর থানা এলাকার রঘুনাথগঞ্জে (Raghunathganj) রামনবমীর মিছিল আয়োজন করা হয়। সেই মিছিল ম্যাকেঞ্জি মাঠে জমায়েত হওয়ার কথা ছিল। সেই সময়ই দুপক্ষের অশান্তি শুরু হওয়ার অভিযোগ। এরপর শহরের ভিতরে ফের একবার দুপক্ষ মুখোমুখি হলে অশান্তি বাড়ে। সেখানেই পরস্পরের প্রতি ইট ছোঁড়ার অভিযোগ।
Sponsored

মূলত ফুলতলা এলাকায় বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন লাগানোরও অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে পুলিশের উপরও চড়াও হওয়ার অভিযোগ। একটি পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। পরে বিশাল পরিমাণ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকার নিয়ন্ত্রণ নেয়।
Sponsored

Sponsored

কমিশনের বসানো মুর্শিদাবাদের (Murshidabad) ডিআইজি অজিত সিং যাদব দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ (CRPF) ও সিএপিএফ (CAPF) বিভিন্ন এলাকায় রেড করছে। অপরাধীদের কোনওমতে ছাড়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেফতার করার কাজ চলছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







