মেট্রোর নির্মীয়মান পিলার ভেঙে পড়ল চলন্ত গাড়ির উপর। ঘটনায় এখনও পর্যন্ত ৪-৫ জন আহত হয়েছে। প্রত্যেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) কেন্দ্র সরকারের গর্বের মেট্রো নিয়ে যে বিপুল প্রচার চালানো হয়, তার মাশুল দিতে হল সাধারণ খেটে খাওয়া মানুষকে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুলুণ্ড এরিয়াতে।
চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলার! আশঙ্কাজনক ৫
Sponsored

মুম্বইয়ের (Mumbai) এই এলাকায় নতুন মেট্রো তৈরি করা হচ্ছিল। এদিন নির্মীয়মাণ সিমেন্টের একটি পিলার ভেঙে পড়ে লাল বাহাদুর শাস্ত্রী রোডের উপর। ঠিক সেই সময়েই ব্যস্ত রাস্তা দিয়ে একাধিক যান চলাচল করছিল। এক চলন্ত অটোর পিলারটি ধসে পড়ে আহত হয়েছে অটোতে থাকা ৫ জন যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আরও পড়ুন: ইকো পার্কের সামনে উল্টে গেল গাড়ি! আশঙ্কাজনক ৩
Sponsored

ঘটনার পর বিএমসি জানিয়েছে, "আজ দুপুর ১২.২০ মিনিটে মুলুন্ড (পশ্চিম) এর এলবিএস রোডে জনসন অ্যান্ড জনসন কোম্পানির কাছে মেট্রো পিলারের একটি অংশ ভেঙে পড়ে। নির্মাণকাজ চলাকালীন সিমেন্টের মেট্রো পিলারের একটি অংশ ভেঙে একটি রিকশার উপর পড়ে। মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ, মেট্রো কর্মী, ওয়ার্ড কর্মী এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। "
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







