পরিবারের পাশে থাকার পাশাপাশি সমাজ মাধ্যমে শোক প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, মুকুল রায়ের মৃত্যুতে বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি যুগের অবসান। তিনি ছিলেন এমন এক প্রবীণ নেতা যাঁর অভিজ্ঞতার ভাণ্ডার ছিল বিশাল। তাঁর রাজনৈতিক অবদান রাজ্যের জনসাধারণের ও রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের গঠনে সহায়তা করেছিল। দলে তাঁর অবদানের কথা স্মরণ করে অভিষেক লেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্তম্ভ হিসাবে তিনি সংগঠনের গোড়ার বছরগুলিতে সংগঠনের সম্প্রসারণ ও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি'র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি। pic.twitter.com/x3r6dR6kGy
— Narendra Modi (@narendramodi) February 23, 2026
আরও পড়ুন : ভালো কিছু স্মৃতি মনে থাক: মুকুল প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের একসময় দীর্ঘদিন পাশাপাশি দেখা যেত তাঁদের। বিজেপি ছাড়ার পরে সেই মুকুল রায়ের বিরুদ্ধেই দলত্যাগ বিরোধী আইনে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা আজও অমীমাংসিত রেখেই পরলোকে মুকুল রায়। তাঁর প্রয়াণে শোকবার্তা আনুষ্ঠানিকতা ভোলেননি শুভেন্দু। তিনি লেখেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।The demise of Mukul Roy marks the end of an era in Bengal’s political history. A veteran leader with vast experience. His contributions helped shape an important phase of the state’s public and political journey.
As a founding pillar of the All India Trinamool Congress, he was… — Abhishek Banerjee (@abhishekaitc) February 23, 2026
-Deeply disheartened to learn about the sad demise of Senior Politician; Shri Mukul Roy. My sincere condolences to his family. Praying that his soul attain eternal peace. Om Shanti ? pic.twitter.com/6mFdRz9VpF
— Suvendu Adhikari (@SuvenduWB) February 23, 2026


















