মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই নিয়ে ইরফান পাঠান, মনোজ তিওয়ারিরা সমালোচনা করেছিলেন। ধোনির হুকো প্রীতির নয়া কাহিনী ফাঁস করলেন তাঁর আরও এক সতীর্থ।
Sponsored

সিএসকে দলে এক সময় ধোনির (MS Dhoni) সতীর্থ ছিলেন স্যাম বিলিংস(Sam Billings)। ২ মরশুম চেন্নাই দলে খেলেছেন। হোটেলে হুকো সাজার জন্য একজনকে নিয়োগ করেছিলেন ধোনি। এমনই অজানা কথা ফাঁস করেছেন ইংল্যান্ডের প্রাক্তনী।
Sponsored

বিলিংস বলেছেন, ‘‘আইপিএল খেলতে গিয়ে দেখেছি, হোটেলে একজন সীসা ম্যানকে (হুঁকো সাজিয়ে দেওয়ার লোক) নিয়োগ করতেন ধোনি। সে সীসার (কাচের পাত্র) দেখভাল করত। সেই ব্যক্তির কাজ ছিল শুধুমাত্র সীসার দেখাশোনা করা।’’ বিলিংস একইসঙ্গে জানিয়েছেন, ধোনি কাউকে হুঁকো খাওয়ার জন্য জোর করতেন না।
Sponsored

অনেকে আবার ধোনির হুঁকো টানার ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। হুকোর ধোঁয়ায় কি মাহির মাথায় রক্ত চলাচল বাড়ে? সেটা বলা মুশকিল। তবে এর আগেও অনেকে বলেছেন, অবসর সময় কখনও সখনও ধোনি হুকো টানতে বেশ ভালবাসেন। একা, নিরালায় হুকো টানতে টানতে জীবন ও মাঠের অনেক গভীর সমস্যার সমাধান বের করে ফেলেন তিনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







