বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে(TMC) যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান(Moti Ur Rahaman )। শনিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমূল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন গরিবের বন্ধু হিসেবে খ্যাত মতিউর।
Sponsored

তৃণমূলে যোগদানের পর মতিউর (Moti Ur Rahaman )ধন্যবাদ জানান। বলেন, "২০২১ সাল থেকে বিজেপিতে ছিলাম। মানুষের জন্য কাজ করব বলে। কিন্তু সেখানে সম্ভব হয়নি। দিদি যা কাজ করেন আমিও তাই কাজ করি। মানুষের সেবা করি। তাই এখানে যোগ দিলাম।"
Sponsored

ব্রাত্য বসু বলেন, "তিনি (মতিউর রহমান) মনে করেন, মালদহ জেলায় এসআইআর-এর চক্রান্তের জেরে বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। হরিশ্চন্দ্রপুরে প্রায় ৯০ হাজার মানুষের নাম বিবেচনাধীন রয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন রহমান। সেখানে প্রায় ৪৫০০০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে তিনি ছিলেন। আমি নিশ্চিত বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউর নিজের ক্যারিশ্মায় দ্বিতীয় স্থানে তুলেছেন বিজেপিকে।” কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন। সেই মতিউর রহমানই এবার যোগ দিলেন ঘাসফুল শিবির।
Sponsored

ব্রাত্য আরও জানান, "যে পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার অপরাধে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে মার খেতে হয়েছে তাঁদের জনয় অনেক কাজ মতিউর রহমান করেছেন। এই কারণে অভিষেক মতিউরের বিষয়ে আলাদা করে খোঁজ খবরও রেখেছিলেন।"
Sponsored

নাদিমূল হক জানান,"দল সব সময় খোঁজে যে যারা গরিব মানুষের ভালো করে। মতিউর তো আগে থেকে গরিব মানুষের জন্য কাজ করে চলেছেন। এবার আমরা মতিউরকে তৃণমূলে স্বাগত জানালাম। আমি মালদহে গিয়েছিলাম অনেক মানুষ ওখানে এসআইআরের জন্য হয়রানির শিকার হচ্ছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন যে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়।"
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







