ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল মোহনবাগান (Mohunbagan) দল। শেষ দুই ম্যাচে জয় আসেনি। অ্যাওয়ে ম্যাচ থেকেই পুরো পয়েন্ট তুলতে মরিয়া মোহনবাগান। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র, মুম্বইয়ের বিরুদ্ধে হারের ফলে শীর্ষস্থান খোয়াতে হয়েছে সবুজ মেরুনকে।
Sponsored

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ সের্জিও লোবেরা জানিয়েছেন, জীবনে চাপ কি! গ্যালারি ভর্তি সমর্থক চাপ নয়। চাপ হল গোটা বিশ্বে যা হচ্ছে। চাপ হল যখন আমরা আমাদের পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারছি না। যখন বাবা হাসপাতালে ভর্তি থাকে, তার জন্য কিছু করতে পারছি কি না সেটাই চাপ। আমরা ফুটবল খেলছি সেটা আমাদের কাছে আশীর্বাদ,আমি অযুহাত দিতে চাই না। সমাধান খুজতে চাই। ভারতীয় দল ভালো খেলেছে আমাদের ফুটবলারদের জন্য। তাই তাদের নিয়ে কাজ করার জন্য আমি সময় পায়নি। সেটা কোনও অযুহাত হতে পারে না। আমি এখন ভারতের সেরা ক্লাবের কোচ। যেমন রিয়াল মাদ্রিদ।এমন ক্লাবে দ্বিতীয় হওয়ায় কোন আনন্দ নেই। আমি খুশি এরকম ক্লাবের কোচ হতে পেরে।
Sponsored

এদিকে বকেয়া নিয়ে ফেডারেশন কঠোরতায় সমস্যায় মোহনবাগান। গত ৫ মার্চের মধ্যে ৩০ লাখ টাকা এবং ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে আরও ৩০ লাখ টাকা করে দেওয়ার কথা ক্লাবগুলির। বাকি ২০ লাখ টাকা দিতে হবে আগামী ১ মের মধ্যে। কিন্ত মোহনবাগান কেরল এখনও টাকা দেয়নি।
Sponsored

নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে দিন প্রতি ১ লাখ টাকা করে জরিমানার কথা জানিয়েছিল ফেডারেশন।টাকা না দেওয়া দুই ক্লাবকে অতিরিক্ত সময় দিয়েছে ফেডারেশন। ৫ মার্চের মধ্যে বকেয়া টাকা দিতে বলা হয়েছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সকে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আগামী বছরের আইএসএল থেকে সংশ্লিষ্ট ক্লাবকে বাদ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে ফেডারেশন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







