আইএসএলে(ISL) জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের(Mohun bagan)। যুবভারতীতে মহমেডানের(Mohamedan )বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেল সবুজ মেরুন।বড় ব্যবধানে জিতে লিগের শীর্ষস্থান দখল করে নিল লোবেরার দল।
Sponsored

১২ মিনিটে মোহনবাগানের(Mohun bagan) বিরুদ্ধে কিমার গোলে ১-০ এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং।কিন্তু পিছিয়ে থাকা মোহনবাগান যেন আরও ভয়ঙ্কর।২২মিনিটে রবসন গোল করে সমতায় ফেরালেন , এরপর ২৭ মিনিটে রবসনের গোলে এগিয়ে গেল সবুজ মেরুন।।
Sponsored

৩৫ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে মহামেডানের বিরুদ্ধে ৩-১ গোলে লিড নেয় মোহনবাগান। প্রথম তিন ম্যাচেই গোল করলেন জেমি।ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ৩৮ মিনিটে উঠে গেলেন রবসন রবিনহো। পরিবর্তে নামলেন দিমিত্রি পেত্রাতোস।
Sponsored

প্রথম ৪৫ মিনিট শেষে ৩-১গোলে এগিয়ে ছিল মোহনবাগান। ৬২ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করলেন মনবীর সিং। ৭০ মিনিটে পঞ্চম গোল এল দিমির পা থেকে। ম্যাচ যত এগোতে থাকে তত খেলা থেকে হারিয়ে যেতে থাকে মেহরাজের দল।
Sponsored

সাদা কালো ব্রিগেডের কোনও বিদেশি নেই। ভারতীয় ফুটবলারদের নিয়ে দল গঠন হয়েছে। ফল যা হওয়ার তাই হচ্ছে তিন ম্যাচ শেষে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ মহমেডান।
Sponsored

জয়ের মধ্যেও মোহনবাগান সমর্থকদের চিন্তা ছিল বরসনকে নিয়ে। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রবসন। সাংবাদিক বৈঠকে সমর্থকদের উদ্দেশ্যে স্বস্তির খবর দিলেন মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা। রবসন বলেন, প্রথম শটের পরেই যন্ত্রনা হচ্ছিল কিন্তু দদল পিছিয়ে ছিল তাই লড়াই করে গিয়েছি। এখন ব্যাথা অনেক কম।আগামীকাল বুঝতে পারব।
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







