আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে। এই নিয়ে সমালোচকদের জবাব দিলেন মোহনবাগান(Mohun bagan) কর্তারা।
Sponsored

মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, আমরা অনেকবার ভিডিওটা দেখেছি, ওদের গোলরক্ষকের সঙ্গে আমাদের ফুটবলারের সংঘর্ষ হয়েছিল কিন্তু কখন হয়েছিল,গোলরক্ষক বলের ফ্লাইট মিস করেছে, বল তখন গোলের মধ্যে প্রবেশ করে গিয়েছে। রেফারি গোলের বাঁশি বাজিয়ে দিয়েছে। এরপর সংঘর্ষ হলে কেন গোল বাতিলের দাবি উঠবে। তাঁর পাশে বসা সচিব সৃঞ্জয় বোস বলেন, বিতর্ক সব কিছু নিয়েই হয়, যুদ্ধ নিয়েও কত বিতর্ক হচ্ছে। যাদের বিতর্ক করার তারা করবে।
Sponsored

লিগের লড়াইয়ে এবার তলানিতে নেই ইস্টবেঙ্গল। তারা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে মোহনবাগানকে। এই নিয়েও ইস্টবেঙ্গলকে কটাক্ষ করতে ছাড়েননি বাগানের সচিব ও সভাপতি। দেবাশিস দত্ত বলেন, ইস্টবেঙ্গল কর্তা বলেছেন মোহনবাগানকে হারিয়ে তাদের চ্যাম্পিয়ন হতে হবে, এটা হকি থেকে শিখেছেন। নতুন কি ওদের চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের হারাতে হবে। আমাদের জিততে হলে ওদের হারাতে হবে এটা কোনও নতুন কিছু বলেননি।
Sponsored

সচিব সৃঞ্জয় বোস বলেন, ইস্টবেঙ্গল কোনও দিন আই লিগ পায়নি আইএসএলে ১২, ১৩ নম্বরে শেষ করে। ওদের উন্নতি না হলে আমরা আগ্রহ হারিয়ে ফেলতাম। বাংলার ফুটবলের উন্নতির জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের ভালো খেলা জরুরি।
Sponsored

সোমবার বিকেলে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন হল হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এদিকে, নতুন প্রতিভা তুলে আনতে হকি অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা নিয়ে মোহনবাগান।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







