কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামখেলা

আইএসএলের মিনি ডার্বি, দুর্বল মহমেডানের বিরুদ্ধেও সতর্ক লোবেরা

আইএসএলের মিনি ডার্বি, দুর্বল মহমেডানের বিরুদ্ধেও সতর্ক লোবেরা

শনিবার আইএসএলের(ISL) মিনি ডার্বি। মোহনবাগান(Mohun bagan) মুখোমুখি হবে মহমেডানের(Mohamedan)। সাদা কালো ব্রিগেডের সঙ্গে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচে আগের সেই ডার্বির উত্তেজনা বা উন্মাদনা কিছুই নেই। নিছকই একটা ম্যাচ। এবারও আইএসএলের সূচনাটা ভালো হয়নি মেহরাজের দলের। এবার আইএসএল বাকি ম্যাচে পারফরমেন্সে উন্নতি ঘটাতে না পারলে মহমেডানের অবনমন বাঁচানো শক্ত। যদিও দুর্বল মহমেডানকে হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান।

Sponsored

Sranchi In Article

প্রথম দু ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসী মোহনবাগান।তবে মহমেডানকে হালকাভাবে নিচ্ছেন না লোবেরা। তিনি জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ দলকে সম্মান জানিয়েই খেলবে তার দল।

Sponsored

Merlin In Article

লোবেরার কথায়, “আমি কোনও প্রতিপক্ষকেই দুর্বল ভাবি না। মহমেডানকেও তাই খাটো করে দেখছি না। চাই না দলের ফুটবলারদের মধ্যে বিন্দুমাত্র আলগাভাব আসুক। প্রথম দু’‌ম্যাচে যে ছন্দে ফুটবল খেলেছে দল, সেটা মহমেডান ম্যাচেও তুলে ধরতে হবে। ৩ পয়েন্ট পেতে। নিজেদের খেলায় শিথিলতা এলে সমস্যা হতে পারে জয় পেতে। সংক্ষিপ্ত ১৩ ম্যাচের লিগে সেটা প্রভাব ফেলবে। আর মহমেডানে কারা খেলছে বড় কথা নয়, যারা খেলছে, তারা নিজেদের মাঠে উজাড় করে দিচ্ছে। জামশেদপুর দলটা এবার দেশি, বিদেশি মিলিয়ে খুব শক্তিশালী। তবু মহমেডানকে হারাতে ওদের বেশ বেগ পেতে হয়েছে। মহমেডান ফুটবলাররা আমাদের বিরুদ্ধে জান দিয়ে লড়লে অবাক হওয়ার কিছু নেই।”

Sponsored

Camelia In Article

প্রথম দুই ম্যাচ হেরেই মোহনবাগানের(Mohun bagan) বিরুদ্ধে ডার্বি খেলতে নামছে মহামেডান। মিনি ডার্বিতে ঘুড়ে দাঁড়াতে মরিয়া সাদা কালো ব্রিগেড। মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামার আগে তাদের সমিহ করছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন। যদিও জানিয়ে দিলেন ডার্বিতে তাঁর সেরা একাদশ করেই দেখা যাবে মাঠে।

Sponsored

Techno India In Article

মেহরাজ বলেন, “মোহনবাগান ভালো দল। লড়াইটা কঠিন। ওরা দারুণ ফর্মে রয়েছে। কিন্তু আমাদের যুব দল লড়াই করবে। আমাদের উন্নতি করতে হবে কারণ এই মরসুমে অবনমনও আছে। ছেলেরা উন্নতি করছে। ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেশীয় দলের উপর ভরসা রাখছি। এটা ঠিক বিদেশিরা দলের শক্তি বাড়ায় কিন্তু স্বদেশীদের উপরও আস্থা রাখতে হবে। এই মরসুমের ভারতীয়রা ভালো করছে।”

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →