শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান(Mohun Bagan)। গোয়ার বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার পথ কঠিন করেছে সবুজ মেরুন।
Sponsored

দশ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে ইন্টার কাশী। সেখানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের সংগ্রহ ১০ ম্যাচে ২১ পয়েন্ট। তবুও স্ট্রাইকারদের গোল না পাওয়া চিন্তায় রাখছে মোহনবাগান সমর্থকদের। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইন্টার কাশী। দলের দায়িত্ব ছেড়েছেন হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ফলে বাকি ম্যাচগুলি সম্ভবত দায়িত্ব সামলাবেন অভিজিৎ মন্ডল।
Sponsored

আগামী দশদিন মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবুজ-মেরুন কোচ। মঙ্গলবার হাবাসের দলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে জেমি ম্যাকলারেনদের। পরের ম্যাচই ডার্বি, তার আগে জয় পেয়ে দলের আত্মবিশ্বাস ফেরানোই লক্ষ্য লোবেরার।
Sponsored

হাবাস না থাকলেও সতর্ক সের্জিও লোবেরা বলে দিলেন, আমি মনে করি না হাবাসের না থাকায় খুব বেশি সুবিধা হবে আমাদের। সবাই জানে হাবাসের জেতার মানসিকতা সম্পর্কে। তবে মাঠে ওদের ফুটবলাররাই খেলবে, তারা নিজেদের সেরাটা দেবে। আমি অবশ্যই হাবাসকে মিস করব।
Sponsored

প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ লোবেরা। তাঁর কথায়, "আমি বিশ্বাস করি না যে আগামীকালের প্রতিপক্ষ (ইন্টার কাশী) আমাদের কাছে খুব বেশি সহজ হবে। আমরা একটা ভালো দলের বিরুদ্ধে খেলতে নামব। এই মূহুর্তে আমরা আমাদের সেরা ফর্মে নেই। তবে এই ম্যাচ জিতে লক্ষ্যে পৌঁছতে হবে। এই ম্যাচ নিয়ে অধিক আত্মবিশ্বাসী নই আমরা।"
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







