মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)। স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। আজ থেকে আবার অনুশীলনে নামার কথা ছিল,কিন্তু বেতন সমস্যা দলের । মহামেডান ফুটবলাররা পাননি কমপক্ষে ৫-৬ মাসের বেতন,আর সে কারণেই অনুশীলন বন্ধের সিদ্ধান্ত নিল তারা
Sponsored

বেতন বকেয়া থাকায় শেষ পর্যন্ত অনুশীলন বয়কট করলেন মহামেডানের ফুটবলাররা(Mohamedan Footballers)। শুক্রবার নির্ধারিত সময়ে মাঠে এসে একা দাঁড়িয়ে রইলেন কোচ মেহরাজউদ্দিন মাঠে এসে ঘন্টা খানেক অপেক্ষা করলেন ফুটবলারদের,কিন্তু মহামেডান ফুটবলারদের অনুশীলন বয়কটের দরুন এলেন না কোন ফুটবলার.
Sponsored

মেহরাজউদ্দিন স্বীকার করেছেন ফুটবলার এবং তাঁর বেতন বকেয়া আছে দীর্ঘদিনের। তাঁর কথায়,, “সকলেরই বেতন বকেয়া আছে। কারও তিনমাস, কারোর ক্ষেত্রে ৫ মাসের বেশি। আমারও বেতন বাকি রয়েছে, কত মাসের বেতন পাইনি আমার মনেও নেই।” কবে পুরো বেতন পাবেন মহামেডানের ফুটবলাররা, সেটা নিয়েও কিছু জানা নেই মেহরাজের।
Sponsored

Sponsored

কোচ মেহেরাজের আশা, আগামী ৪ তারিখের মধ্যে বকেয়া বেতনের কিছুটা অংশ হয়তো তুলে দেওয়া হবে সকলের হাতে। তারপর অনুশীলনে ফিরতে পারেন ফুটবলাররা।
Sponsored

চলতি আইএসএলে শুরুটা একে বারেই ভালো হয়নি কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের। এখন লিগের সবার নীচে। প্রথম থেকেই হারের মুখ দেখতে হচ্ছিল মহমেডানকে। আসলে অন্য দল গুলির তুলনায় অনেক দুর্বল সাদা কালো ব্রিগেড।একে তো দলে কোনও বিদেশি নেই তারউপর কোনও ভালো ভারতীয় ফুটবলার নেই। ফুটবলার দিন এক ঝাঁক তরুন ফুটবলারদের নিয়ে দল গঠন করতে হয়েছে মহমেডান কর্তৃপক্ষকে। অন্য দলের তুলনায় অনেকটাই কম জোরি এবারে সাদাকালো ব্রিগেড। তার প্রভাব পড়ছে মাঠের পারফরম্যান্স। অবনমনের আতঙ্ক বাড়ছে শতাব্দী প্রাচীন ক্লাবের।
Sponsored

মহমেডানে যখন ফুটবলারদের অনুশীলন বয়কট তখন ইস্টবেঙ্গলে (East bengal) অস্কার ব্রুঁজোর ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন। একটি ইংরাজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চলতি মরশুমের শেষে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন স্প্যানিশ। ম্যানেজমেন্টের সঙ্গে কয়েকটি বিষয়ে দূরত্ব আগেই হয়েছে । পাশাপাশি ভারতীয় ফুটবলে এখন যে অনিশ্চয়তা চলছে সেটা অস্কার ভালোভাবে নিচ্ছেন না। এরসঙ্গে রয়েছে ক্লাবের পরিকল্পনার অভাব, দলের প্রধান প্লেয়ারদের ধরে রাখা নিয়ে সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি অভাব। তবে এই সবকিছুর মধ্যে শীর্ষে হয়েছে ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তা।
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







