পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো বাংলায় আসা শুরু করেছে। আর তাঁদের মিটিং-মিছিলে সভা ভরাতে স্থানীয় নেতারা খেটে খাওয়া সাধারণ মানুষকে টাকা আর খাওয়ার প্রলোভন দেখিয়ে ঠেলে দিচ্ছে বিপদের দিকে। সম্প্রতি বিজেপি নেতাদের প্রলোভনে নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেডের সভায় যোগ দেওয়ার পরে ফেরার সময়ে ভুল করে বিহারে পৌঁছে যাওয়ায় গণপিটুনির শিকার হতে হল আলিপুরদুয়ারের এক ব্যক্তিকে।
৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে 'চোর' সন্দেহে গণধোলাই
Sponsored

গত ১২ মার্চ ব্রিগেডে বিজেপির সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় আসার জন্য ৩০০ টাকা ও দুপুরের খাবারের প্রলোভন দেখানো হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মণ। ব্রিগেডে এসে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে সভার মধ্যে হারিয়ে যান সোমনাথ। তারপর দিশেহারা অবস্থায় ভুল ট্রেনে চেপে পৌঁছে যান বিহারের কাটিহারে। সেখানে গিয়ে অসংলগ্ন কথা বলায় তাঁকে চোর সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। অবশেষে পুলিশ গিয়ে উদ্ধার করে সোমনাথকে। অবশেষে পরিচয়পত্র দেখে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানায় যোগাযোগ করে বিহারের স্থানীয় পুলিশ। আরও পড়ুন: কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!
Sponsored

বৃহস্পতিবার সোমনাথ বাড়ি ফিরে অভিযোগ করেন, "এলাকার এক বিজেপি নেতা টাকা এবং খাবারের লোভ দেখিয়ে জোর করে আমাকে সভায় নিয়ে যায়। আমি সভায় গিয়ে হারিয়ে গেলেও কোনও খোঁজ নেয়নি বিজেপির নেতারা।" এই ঘটনায় কার্যত প্রমাণ হয় বাংলায় বিজেপি শুধু খেটে খাওয়া মানুষদের লোভ দেখিয়ে ময়দান ভর্তির লক্ষ্যে আছে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার কোনও তোয়াক্কা তাঁরা করে না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







