চরম অমানবিক ঘটনা বিজেপি জোটশাসিত অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)! সাত বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের (Minor rape and murder) অভিযোগ উঠেছে অন্ধ্র প্রদেশের অন্নামায়া জেলার মডনাপল্লিতে। নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে বাড়ির কাছের এক পরিত্যক্ত ড্রামের মধ্যে থেকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক কাকু সম্পর্কীয় ব্যক্তির বিরুদ্ধে। বছর ৩০-এর ওই ব্যক্তির নাম কুলবর্ধন।
৭ বছরের নাবালিকা ধর্ষণ করে ড্রামের জলে ডুবিয়ে খুন! অভিযুক্ত প্রতিবেশী 'কাকু'
Sponsored

সোমবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বছর সাতেকের ওই নাবালিকাকে। অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে থানায় অভিযোগ জানায় বাড়ির লোক। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু রাতে নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে কুলবর্ধনের বাড়ির এক জলের ড্রাম থেকে উদ্ধাত হয়েছে ওই নাবালিকার দেহ। আরও পড়ুন: স্তনে হাত-পাজামার দড়িতে টান অবশ্যই ধর্ষণের চেষ্টা! এলাহাবাদ হাই কোর্টের রায় খারিজ শীর্ষ আদালতে
Sponsored

অভিযোগ, এই কুলবর্ধন সবসময় মাদক ও মদের নেশায় ডুবে থাকে। সে প্রথমে নাবালিকাকে ধর্ষণ করেছে তারপর সেই ঘটনা ধামাচাপা দিতে জল ভর্তি ড্রামে চুবিয়ে মেরেছে। স্থানীয়দের একাংশের দাবি, রাতভর নিজের ঘরেই নাবালিকার দেহ লুকিয়ে রেখেছিল সে। পরে ড্রামে ভরে দেয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ উদ্ধার করে মডনাপল্লে সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







