দেশের একাধিক রাজ্যে নির্বাচনের আগে হঠাৎই গান রাজনীতি বিজেপির। হঠাৎই মোদির পর নিজেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-প্রেমী প্রমাণের চেষ্টা অমিত শাহর (Amit Shah)। তবে তাদের এই পদক্ষেপে যে আদতে শ্রদ্ধা নেই তা স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) জারি করা বিজ্ঞপ্তিতেই স্পষ্ট, যেখানে দেখা গেল বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra Chattopadhyay) আসল বন্দেমাতরমের (Vande Mataram) শব্দই নিজের মতো বদলে দিয়েছে শাহর মন্ত্রক।
বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’-এ শব্দই বদলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক! বঙ্কিম-অবমাননার অভিযোগ তৃণমূলের
Sponsored

জাতীয় সংগীত ‘জনগণ’র (Jana Gana Mana) আগে ‘বন্দে মাতরাম’ গাওয়া নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। একদিকে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ প্রতিযোগিতার একটি ন্যারেশন তৈরির অভিযোগ উঠেছে। অন্যদিকে এই গান বাধ্যতামূলক করে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত করার অভিযোগ উঠেছে। তবে বাস্তবে প্রকাশিত হয়েছে আরও একটি মারাত্মক ভুল। যা তুলে ধরেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।
Sponsored

বন্দেমাতরম-এর যে স্তবকে রয়েছে ‘সপ্ত কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে...’। সেই অংশটি বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পন্ডিত রবি শংকর, এমনকি আধুনিক সময়ে এ আর রহমানও নিজের মতো করে এতে একাধিক সুর আরোপ করেছেন। সময়ের প্রয়োজনে গানের এই অংশটিতে দেশের জনসংখ্যার নিরিখে পরিবর্তন আনা হয়েছে। তবে সব ক্ষেত্রে কোনও অনুমোদনের মধ্যে দিয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
Sponsored

Sponsored

বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য কোনও অনুমোদনের তোয়াক্কা না করেই নিজের মতো করে বদলে দিয়েছে গানের ওই অংশটি। লেখা হয়েছে ‘কোটি কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে’। এতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুলে ধরা হয়েছে, নরেন্দ্র মোদির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে অসম্মান করার ঘটনা। গানের শব্দের পরিবর্তনকে স্বরাষ্ট্র মন্ত্রকের বঙ্কিম-অপমান বলেই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







