কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের (SurendraNath Collage) ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো দু’ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া বান্ডিল বান্ডিল নোট। মঙ্গলবার ডেঙ্গু দমনে মশা মারতে পুরসভার সাফাই কর্মীরা বন্ধ ঘরের তালা ভাঙতেই এই 'টাকার খনি'র হদিস মেলে। বহুদিন বদ্ধ ঘরে পড়ে থাকায় উদ্ধার হওয়া ৫০ থেকে ৬০ লক্ষ টাকার একটি বড় অংশই উইপোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে।
কলেজের ইউনিয়ন রুমে মিলল লক্ষ লক্ষ উইপোকায় খাওয়া নোট!
Sponsored

অভিযোগের তির এক প্রভাবশালী তৃণমূল নেতার দিকে, যিনি ওই ইউনিয়ন রুমটি নিয়ন্ত্রণ করতেন। গত ৪ জুন নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘরে তালা ঝুলিয়ে চাবি 'ভ্যানিশ' করে টাকা লোপাটের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মুচিপাড়া থানার পুলিশ টাকা ছাড়াও বেশ কিছু ভুয়ো ভাউচার ও নথি উদ্ধার করেছে। প্রাথমিক অনুমান, এখান থেকে কলেজ ভর্তি ও চাকরি বিক্রির বড়সড় র্যাকেট চালানো হতো। আরও পড়ুন: বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা
Sponsored

এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, "জনতার টাকা ও কোটি কোটি টাকার বিনিময়ে কলেজ ভর্তির দুর্নীতি হয়েছে। কত টাকা থাকলে টাকা উইয়ে খায়? দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক।" শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এত পরিমাণ কালো টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







