শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে এবার ১০ পুরসভা এলাকায় চালু হচ্ছে 'স্বচ্ছ অ্যাপ' (Swachh app)। ৩০ মে থেকেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপ কার্যকর হবে, জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’
Sponsored

প্রাথমিকভাবে রাস্তাঘাটে নোংরা ফেলা, থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাবের মতো কাজের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার। পরিকল্পনার প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “জায়গায় জায়গায় ডাস্টবিন (dustbin) বসানো হবে। গোটা রাজ্যে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন রাখার পরিকল্পনা রয়েছে। কেউ যদি রাস্তায় ময়লা ফেলেন, চিপসের প্যাকেট ছুড়ে দেন কিংবা থুতু ফেলেন, তা হলে জরিমানা (fine) করা হবে। এমনকি প্রকাশ্যে প্রস্রাব করলেও রেহাই মিলবে না।”
Sponsored

দফতর সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হতে চলেছে ‘ওয়েস্ট ফাইন’ (waste fine) ব্যবস্থা। আইন অমান্য করলে সরাসরি জরিমানা করবে পুলিশ। আগামী তিন মাস ধরে মূলত সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। মানুষকে বোঝানো হবে পরিচ্ছন্ন শহর ও নাগরিক দায়িত্বের গুরুত্ব। সেই কারণেই সেপ্টেম্বরের আগে সরাসরি কড়া শাস্তির পথে হাঁটছে না সরকার।
Sponsored

মন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে যেসব পুরসভায় বর্তমানে প্রশাসক বসানো হয়েছে, সেখানেই চালু হবে ‘স্বচ্ছ অ্যাপ’ (Swachh app)। আপাতত ১০টি পুরসভাকে নিয়ে পাইলট প্রকল্প (pilot project) হিসেবে এই উদ্যোগ শুরু হচ্ছে।
Sponsored

Sponsored

তবে পরবর্তীকালে এই প্রকল্পকে আরও বড় মাত্রায় নিয়ে যাওয়ার ঘোষণা মন্ত্রী পালের। তিনি জানান, “প্রত্যেক বাসে রাখা হবে বিশেষ ‘ওয়েস্ট ব্যাগ’ (waste bag)। যাত্রীরা যাতে চলন্ত বাস থেকে বাইরে আবর্জনা না ফেলে, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। পাশাপাশি ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে নাগরিকরা নিজেদের এলাকার বিভিন্ন নিয়ম-কানুন জানতে পারবেন। কোথাও রাস্তায় আবর্জনা পড়ে থাকলে, তার ছবি তুলে সরাসরি অ্যাপে আপলোড করে অভিযোগও জানানো যাবে।”
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







