রবিবার সকালে মেট্রো(Metro) বিভ্রাট। ব্রিজি স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যাহত হল মেট্রো(Metro) চলাচল। মেট্রো সূত্রর খবর সকাল ১০ঃ৪৫ মিনিট নাগাদ ব্রিজি স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চালক তাঁকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ মেট্রো থামিয়ে দেন। কিন্তু ততক্ষণে গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে।
Sponsored

ঘটনার পরই উদ্ধার কাজে নামেন মেট্রো কর্মীরা। পাওয়ার ব্লক করা হয় এবং লাইনে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে উদ্ধার কার্য শুরু হয় এর ফলে ব্যাহত হয় মেট্রো চলাচল। ব্রিজি থেকে ময়দান পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। যদিও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল চালু রাখা হয়।
Sponsored

ছুটির দিনে এমনিতেই মেট্রো কম চলে তার ওপর এই ঘটনায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ে। দীর্ঘক্ষন ব্রিজি স্টেশন বন্ধ রাখা হয়। যাত্রীরা অনেকেই ক্ষুব্ধ হয়ে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসেন। বারবারই কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা করায় বিভ্রাট দেখা দেয়, রবিবার এই ঘটনা আরও পুনরাবৃত্তি হল।
Sponsored

Sponsored

গত বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর স্টেশনের ডাউন লাইনে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪.৪৬ মিনিট নাগাদ এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে।
Sponsored

ওই যাত্রীকে উদ্ধার করতে লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে সাময়িক পাওয়ার ব্লক করা হয় মেট্রোর তরফে। যে কারণে অফিস টাইমে সমস্যার মুখে পড়েন যাত্রীরা।
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







