কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামখেলা

SIR শুনানিতে ডাক মেহতাবকে, কমিশনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার

SIR শুনানিতে ডাক মেহতাবকে, কমিশনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার

SIR শুনানিতে ডাক মেহতাব হোসেনকে(Mehtab Hossain)। মায়ের নামের বিষয়ে ত্রুটি থাকায় প্রাক্তন ভারতীয় ফুটবলারকে তলব কমিশনের। আগামী ১ ফেব্রুয়ারি শুনানিতে তলব মেহতাবকে। এই আগে মহম্মদ শামি, রহিম নবি, লক্ষ্মীরতন শুক্লাকেও শুনানিতে ডাকা হয়েছিল।

Sponsored

Sranchi In Article

বারুইপুর বিধানসভার বাসিন্দা মেহতাবের (Mehtab Hossain) ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্ত তাঁর মায়ের নামে ভুল আছে। সেই কারণে মেহতাবকে শুনানিতে ডাকা হয়েছে। গতকালই শুনানির নোটিশ পেয়েছেন প্রাক্তন এই ফুটবলার। কিন্তু বেঙ্গল সুপার লিগের সুন্দরবন দলের কোচ রয়েছেন মেহতাব। তাঁর দল ফাইনালে উঠলে ১ ফেব্রুয়ারি শুনানিতে হাজির থাকতে পারবেন না তিনি। সেক্ষেত্রে চিঠি দিয়ে ২ ফেব্রুয়ারি শুনানিতে যোগ দেওয়ার অনুরোধ জানাবেন।

Sponsored

Merlin In Article

বিশ্ব বাংলা সংবাদককে ফোনে মেহতাব বলেন, “শুধু আমাকে নয়, মহম্মদ শামির মতো বর্তমান ভারতীয় ক্রিকেটার যিনি বর্তমানে দেশের হয়ে খেলছেন তাঁকেও শুনানিতে ডাকা হচ্ছে, অর্মত্য সেনকে, নেতাজির পরিবারের সদস্যদের নোটিশ পাঠানো হচ্ছে। ভোট এলেই এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। ভিন রাজ্যে বাংলায় কথা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে। সবার এই ঘটনাগুলির প্রতিবাদ করা উচিত।"

Sponsored

Camelia In Article

এর আগে জানুয়ারি মাসের শুরুতেই শামিকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু বাংলা দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। বিলিও-র মাধ্যমে কমিশনকে জানিয়ে দেন ২০ তারিখ হাজিরা দিতে পারবেন। অবশেষে নির্ধারিত দিনেই নিজের বুথের শুনানি কেন্দ্রে উপস্থিত হন শামি।

Sponsored

Techno India In Article

গত ১২ জানুয়ারি এই নিয়ে ক্রীড়াবিদরা সমবেত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন । ভবানীপুর ক্লাবের সামনে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তী প্রতিবাদ জানান। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাদের বা তাদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →