কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

সাহস ভালো, দুঃসাহস নয়: ধর্নামঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার, ইভিএম-এ কারচুপি বিস্ফোরক অভিযোগ

সাহস ভালো, দুঃসাহস নয়: ধর্নামঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার, ইভিএম-এ কারচুপি বিস্ফোরক অভিযোগ

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে শুক্রবার থেকে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সন্ধেয় সেই মঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। তীব্র আক্রমণ করে তিনি বলেন, “মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন! আমি বলি, সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়।“

Sponsored

Sranchi In Article

এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু নিয়ে অভিযোগ করে মমতা বলেন, “এসআইআরের জন্য স্ট্রোকে মারা গিয়েছেন। সেই খবর কি কমিশন রেখেছে?“ এর পরে জ্ঞানেশ কুমারকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন! আমি বলি, সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়।“

Sponsored

Merlin In Article

তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক অভিযোগ, ”এরা রাজনৈতিকভাবে কিছু করতে পারেনি বাংলায়। তাই চক্রান্ত করে এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। ইভিএম-এ কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি। আমরা সেইমতো আগাম সতর্কতা নেব।” বিজেপি ”গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে” বলে তীব্র কটাক্ষ করেন তিনি।

Sponsored

Camelia In Article

সেনা নিয়েও মন্তব্য করেন মমতা (Mamata Banerjee)। বলেন, ”কোথাও কোথাও আর্মিতেও পার্টি অফিস বানিয়েছিল। তাই আমাদের মঞ্চ ভেঙে দিতে গিয়েছিল। ওরা কিন্তু কোনও দিন এ সব করে না। চিরদিন নিরপেক্ষ থেকেছে। এখন একপক্ষ হয়ে গেছে সবাই। বিশেষ করে এজেন্সিগুলো। কেন্দ্রের কাউকে ডাকুন। রেলের কাউকে ডাকলে যাচ্ছেই না। যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমিই দিয়েছিলাম। যারা আজকের এগুলো করছে। রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। কাল বিজেপি চলে যাবে। তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স ট্রান্সফার করব।”

Sponsored

Techno India In Article

ভাষা নিয়েও বিজেপিকে (BJP) নিশানা করে তৃণমূল সুপ্রিমো। বলেন, ”আমি তো বাংলাদেশের কথা বলিনি। বাংলার কথা বলেছি। বাংলাদেশ আর বাংলা এক নয়। হামলা করে, ভয় দেখিয়ে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে যদি ভাবেন ক্ষমতা দখল করব... এত মানুষ মারা গিয়েছেন। সবার পরিবার বাদ দিয়ে শুধু নিজের পরিবার দুধে-ভাতে থাকবে, সেটা হবে না।”

Sponsored

Shyam Sundar In Article

বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, ”আমাদের একটা পয়েন্ট। সবাইকে ভোটাধিকার দিন। বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আমাদের একটাই ইস্যু।”

Sponsored

Probe In Article

কমিশনকে নিশানা করে তৃণমূল সভানেত্রী বলেন, ”অফিসারদের ভয় দেখাচ্ছেন যাঁরা, তাঁদের বলব মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথানত করবে না। আর মে মাসের পরে দু’মাস আপনি একটু জবরদস্তি করবেন। ট্যাক্টফুললি হ্যান্ডল করে নেবেন অফিসাররা। তার পর আপনি নিজে কোথায় থাকবেন, তার ঠিক নেই। আপনি মে-র পরেও ব্যবস্থা নেবেন? যেন ‘সুপার গড’ হয়ে গিয়েছে! স্পাইউডারম্যান হয়ে গেছে! যা ইচ্ছে তাই করতে পারে। ওটা তো ছোটদের ভয় দেখানোর জন্য। এখানে ভোটারদের ভয় দেখাচ্ছেন। একদিন আপনাদের মানুষের পায়ে পড়তে হবে। আপনাদের মতো লোক থাকলে গণতন্ত্রের সর্বনাশ হয়।”

ধর্নামঞ্চে শৃঙ্খলারক্ষার জন্য প্রশাসন থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানান মমতা। বলেন, “কালকেও চলে আসবেন সময় মতো।“

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →