বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে নিজেই প্রার্থী বলে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী (Chief Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার, জনসভা থেকে মোদিকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব।”
“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর
Sponsored

তৃণমূল (TMC) সুপ্রিমো আগেই বলেছেন ২৯৪ আসনে তিনিই প্রার্থী। রবিবার শিলিগুড়ির সভা থেকে সেই কথা নকল করে মোদি বলেন, ”কে প্রার্থী দেখতে হবে না। মনে করুন, ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী”। সেই বক্তব্যকে এদিন নিশানা করেন মমতা।
Sponsored

তৃণমূল সভানেত্রী বলেন, ”উজ্জ্বল প্রার্থী নয় এখানে। প্রার্থী আমি। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমি প্রার্থী। মোদিজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন। দেশের প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)? বলে দিন। আপনি তো বাংলায় বহিরাগত।”
আরও খবর: বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা
Sponsored

মোদির মন কী বাত নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, ”তোমরা ১২ বছর ধরে আমাকে জ্বালাচ্ছো। আগে সিপিএম ছিল। তার পর এরা রোজ মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বাচ্চাদের সঙ্গে কথা বলার নাম করে ‘মন কী বাত’-এর নামে বাচ্চাদের মাথা খাচ্ছে।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







